প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন শি তিয়ানজি নামের এক চীনা যুবক। মাদারীপুরের সুমাইয়া আক্তারের সঙ্গে মুসলিম রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।রবিবার (২৭ জুলাই) সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের মহিসেরচর গ্রামের সুমাইয়ার বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়। ভিন্ন দেশের এই যুগলের চার মাসের প্রেমের সম্পর্ক শেষমেশ পরিণয় পেয়েছে।জানা গেছে, চার মাস আগে টিকটকের মাধ্যমে পরিচয় হয় সুমাইয়া ও শি তিয়ানজির। পরে তারা নিয়মিত যোগাযোগ রাখতে শুরু করেন উইচ্যাটে। বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ায় প্রেমে। অবশেষে ২৪ জুলাই বাংলাদেশে এসে শি তিয়ানজি পরে (২৭ জুলাই) আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন করে এবং মুসলিম শরিয়াত অনুযায়ী সুমাইয়াকে বিয়ে করেন শি তিয়ানজি।সুমাইয়া আক্তার মাদারীপুর সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী এবং উপজেলার মহিসেরচর গ্রামের সাইদুর রহমানের মেয়ে।সুমাইয়া আক্তার বলেন, ‘শি তিয়ানজি আমাকে প্রচণ্ড ভালোবাসেন। সেই ভালোবাসার টানেই তিনি চীন থেকে বাংলাদেশে এসেছেন।’ পরিবারের সম্মতিতে মুসলিম শরিয়ত মোতাবেক বিয়ে সম্পন্ন হয়েছে।সুমাইয়া আরো জানান, ভালোবাসার টানে তিনি চীনা ভাষাও শিখেছেন। ভবিষ্যতে স্বামীর সঙ্গে চীনে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।বিয়ে নিয়ে স্থানীয়দের মাঝেও দেখা গেছে ব্যাপক কৌতূহল ও উৎসাহ। চীনা নাগরিক শি তিয়ানজি বলেন, ‘আমি সুমাইয়াকে ভালোবেসে চীন থেকে এসেছি। সুমাইয়া অনেক ভালো মেয়ে। বাংলাদেশের পরিবেশ আমার খুব ভালো লেগেছে, তবে এদেশে গরম অনেক বেশি। আর ভবিষ্যতে সুমাইয়াকে আমি চীনে নিয়ে যাবো।’সুমাইয়ার বাবা সাইদুর রহমান বলেন, ‘আমার মেয়ে সুমাইয়া চীনা নাগরিকের সঙ্গে প্রেমের কথা জানালে আমি তাতে সম্মতি দিই এবং যখন ছেলে বাংলাদেশে আসে তখন আমি নিজে ঢাকা গিয়ে নিয়ে আসি এবং মুসলিম শরিয়ত মোতাবেক তাদের বিয়ে সম্পন্ন করি। ছেলে-মেয়ে দুজন সুখে থাকলেই আমরা খুশি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে নদী ভাঙন রোধে মানববন্ধন
বাউফলে নদী ভাঙন রোধে মানববন্ধন

পটুয়াখালীর বাউফল উপজেলায় নদী ভাঙন রোধে মানববন্ধন করেছে নাজিরপুর ইউনিয়নবাসী। রবিবার (১৮ মে) বেলা ১১টায় তেঁতুলিয়া নদীর তীরবর্তী নিমদি, তাতেঁরকাঠী এলাকায় Read more

সাপে কাটার পর ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু
সাপে কাটার পর ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সাপে কাটা এক যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাতারে যাওয়ার প্রস্তুতিতে থাকা ওই যুবককে পদ্মগোখরো সাপে Read more

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব
ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। প্রায় ১৫ বছর পর পাকিস্তানের কোনো সচিব ঢাকায় এলেন।বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পাকিস্তানের পররাষ্ট্রসচিব Read more

পাটচাষ প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ গাংনীর কৃষকরা
পাটচাষ প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ গাংনীর কৃষকরা

মেহেরপুরের গাংনীতে পাট চাষের প্রশিক্ষণ পাচ্ছেন না প্রকৃত চাষিরা। যারা প্রশিক্ষণ পাচ্ছেন, তাদের অনেকেই কৃষক নয়। অভিযোগ উঠেছে, সাজানো কৃষক Read more

নড়াইলে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে জখম
নড়াইলে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নড়াইলের লোহাগড়া পৌরসভার সিঙ্গা গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাংস ব্যবসায়ী মো. সাহেব শেখ (৩৬) কে দূর্বৃত্তরা এলাপাতাড়ি ভাবে কুপিয়ে Read more

নান্দাইলে ইউপি চেয়ারম্যাসহ গ্রেফতার ৫
নান্দাইলে ইউপি চেয়ারম্যাসহ গ্রেফতার ৫

ময়মনসিংহের নান্দাইলে রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মোমতাজ খোকনকে (৫৫) গ্রেফতার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন