চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে মো. আজাদ (২৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত আজাদ জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের বদরুদ্দিনের ছেলে।বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো. মোর্শেদ জানান, ছররা গুলিতে গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সদর হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়েছে।স্থানীয় একটি সূত্রের দাবি, আজাদসহ ৪-৫ জনের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় নতুনপাড়া সীমান্তের মেইন পিলার ৬৬ এবং সাব-পিলার ১-এস থেকে ভারতের ২৫০ মিটার অভ্যন্তরে বানপুর গ্রামে যান। এ সময় ধোনছে ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করলে আজাদ আহত হন।তবে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম তেতুল ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি জানান, আজাদ বিকেলে সীমান্তসংলগ্ন মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গেলে বিএসএফের গুলিতে আহত হন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আহত আজাদ চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে বিজিবি জানায়, লোকমুখে শোনা গেছে আজাদসহ কয়েকজন ভারতের অভ্যন্তরে গেলে বিএসএফ তাঁদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আজাদ আহত হন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় তদন্ত ও কার্যক্রম অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বের সবচেয়ে দামি বার্গার বানালো স্পেন
বিশ্বের সবচেয়ে দামি বার্গার বানালো স্পেন

বিশ্বের সবচেয়ে দামি বার্গার বানিয়েছে স্পেনের অভিজাত রেস্তোরাঁ আসাদোর আউপা। এই বার্গারের একটির দাম ১১ হাজার ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় Read more

ডাকসু নির্বাচনে ভরাডুবি বিএনপির জন্য সতর্কতা সংকেত: সেলিমা রহমান
ডাকসু নির্বাচনে ভরাডুবি বিএনপির জন্য সতর্কতা সংকেত: সেলিমা রহমান

পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এই Read more

প্রেসিডেন্টের পর এবার পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী
প্রেসিডেন্টের পর এবার পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী চোই সাং-মক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ মে) তিনি পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয় বলে Read more

ব্রিটেনে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে ট্রাম্প
ব্রিটেনে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ব্রিটেনে পৌঁছেছেন। দেশটিতে ট্রাম্পের এটি দ্বিতীয় রাষ্ট্রীয় সফর; যা মার্কিন Read more

হবিগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
হবিগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

হবিগঞ্জ জেলার মাধবপুরে মাদক মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন