চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশী পিস্তল ও বারুদ বিহীন একটি গুলি উদ্ধার করেছে। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের এক বাঁশ বাগানের মধ্য হতে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।মঙ্গলবার রাত ১০ টার সময় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপির হাবিলদার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় চোরাচালান বিরোধী এক অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৭১ নং হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. আছর আলীর বাঁশ বাগানের মধ্যে হতে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশী তৈরী পিস্তল (ওয়ান শুটারগান) এবং বারুদ বিহীন ১ রাউন্ড গুলি উদ্ধার করে।উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জীবননগর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের সময় ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ
নির্বাচনের সময় ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (০৬ জুন) দলটির Read more

আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা ঘুষ খেলে ফাঁসিতে ঝোলাব: ধর্ম উপদেষ্টা
আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা ঘুষ খেলে ফাঁসিতে ঝোলাব: ধর্ম উপদেষ্টা

হজ ওমরা নিয়ে তার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খায়, তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন Read more

পরীক্ষা কেন্দ্রে রমরমা কোচিং বাণিজ্য
পরীক্ষা কেন্দ্রে রমরমা কোচিং বাণিজ্য

সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস এড়াতে কোচিং বন্ধের সরকারি নির্দেশনা বহাল রয়েছে। চলতি মাসের ৮ এপ্রিল ঠাকুরগাঁওয়ের Read more

ইসরাইলের নিয়ন্ত্রণে গাজার ৮৫ শতাংশ এলাকা: জাতিসংঘ
ইসরাইলের নিয়ন্ত্রণে গাজার ৮৫ শতাংশ এলাকা: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রায় ৮৫ শতাংশ এলাকা হয় ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিংবা উচ্ছেদ আদেশের মুখে। আবার কোথাও কোথাও উভয় অবস্থাই Read more

পঞ্চগড় সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান, আটক ৪
পঞ্চগড় সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান, আটক ৪

পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় অফিসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন