মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে প্রেমিকের সঙ্গে ঝগড়া মেটানোর কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগে উঠেছে। এঘটনায় মূলহোতা নয়ন মোল্লা (২০) নামের ১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে টংগিবাড়ী থানায় মামলার বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করে ওই তরুণীর বাবা। পরে উপজেলার আব্দুল্লাপুরে নিজ বাড়ি থেকে নয়নকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নয়ন আব্দুল্লাপুর এলাকার মৃত সায়েন মোল্লার ছেলে।মামলা ও পুলিশ সূত্রে জানাযায়, ওই তরুণীর সাথে নয়নের একসময় প্রেমের সম্পর্ক ছিলো। তাদের মধ্যে বিচ্ছেদ হলে সিয়াম নামের অপর এক যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পরে সে। সম্প্রতি সিয়ামের সাথে ঝগড়া হলে ঝগড়া মিটিয়ে দেবার কথা বলে গত ২৮ মার্চ তরুণীকে বাসায় ডেকে নেয় নয়ন। নির্জন বাড়িতে পৌছালে নয়ন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ঘটনাস্থলে আগে থেকে লুকিয়ে থাকা নয়নের সহযোগী মো. জীবন শেখ (২০), আপন বেপারীর (১৯), আরমান (১৮), মিরাজ (১৯) আড়াল থেকে সে ভিডিও ধারণ করে। পরে সে ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে বাকিরাও সংঘবদ্ধ ধর্ষণ করে তরুণীকে। এদিকে ভয়ে বিষয়টি কাউকে না জানালেও গত পড়শো নয়নরা তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ঘটনার জানাজানি হয়। পরে রাতেই তরুণীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, এটি একটি পরিকল্পিত ধর্ষণের ঘটনা। অভিযোগের পর রাতেই ১ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ সে ঘটনার কথা স্বীকার করেছে। মূলত অপর ছেলের সাথে প্রেমের সম্পর্কের জেরে ক্ষুব্ধ ছিলো নয়ন। এরই প্রেক্ষিতে সহযোগীদের নিয়ে ধর্ষণের ঘটনা ঘটায় সে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কৃত, বিমানবন্দরে গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কৃত, বিমানবন্দরে গ্রেপ্তার

ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জের বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।বৃহস্পতিবার (১৫ মে) সকালে ঢাকার হযরত Read more

ইরানে চলতি বছরে ৮৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর: জাতিসংঘ
ইরানে চলতি বছরে ৮৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর: জাতিসংঘ

ইরানে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (২৯ আগস্ট) সংস্থাটি জানায়, ইরানে চলতি বছরে Read more

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমে আগের তুলনায় অর্ধেকে এবং ক্রমান্বয়ে শূণ‍্যে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা Read more

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা

কাশ্মীর হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার প্রথম প্রহরে এ হামলা চালানো হয়েছে। বিষয়টি Read more

ফুলবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
ফুলবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।পরে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত Read more

বরিশালে নদ-নদীর পানিতে সড়ক প্লাবিত, দুর্ভোগে নগরবাসী
বরিশালে নদ-নদীর পানিতে সড়ক প্লাবিত, দুর্ভোগে নগরবাসী

বরিশালে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে প্রবল বর্ষণে নগরীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। বরিশালের কীর্ত্তনখোলা নদীর পানি বিপদসীমার উপর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন