ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি বেশ কিছুদিন ধরেই বড় পর্দা থেকে দূরে। কাজ কম হলেও নেটদুনিয়ায় ঠিকই সরব তিনি। এর মধ্যেই ব্যক্তিজীবন নিয়ে শুরু হয়েছে নতুন ঝড়।প্রযোজক–পরিচালক সাকিব সনেটের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নাকি শেষ। সেই খবরে যখন তোলপাড়, তখনই হঠাৎ ফেসবুকে ভেসে ওঠে আরেক অডিও— যেখানে শোনা যায় ব্যবসায়ী ও প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে ববির ব্যক্তিগত কথোপকথন।আর এই অডিওতেই ইঙ্গিত মিলেছে— সনেটের পর বাশারের সঙ্গে নাকি ববির প্রেমের পাতায় ছিল নতুন অধ্যায়। কথাবার্তায় যেমন ভালোবাসার স্বীকারোক্তি, তেমনই আছে অভিমান–অভিযোগও।সেই কথোপকথন ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। কে ফাঁস করল? কেন এখন?— চারদিকে প্রশ্নের ঝড়।ববি অবশ্য পুরো ঘটনাই ষড়যন্ত্র বলে উড়িয়ে দিলেন। তাঁর ভাষায়, ‘কথাগুলো ২-৩ বছর আগের। বিভিন্ন সময়ের অডিও জোড়াতালি দিয়ে বানানো হয়েছে। একটির সঙ্গে আরেকটির মিল নেই। অহেতুক ঝামেলা তৈরি করার জন্যই কেউ এমন কাজ করেছে।’অর্থাৎ সম্পর্কের প্রসঙ্গে মুখ বন্ধ রাখলেও অডিওকাণ্ডে স্পষ্ট প্রতিবাদ জানালেন নায়িকা।প্রেম ভাঙা, নতুন প্রেমের গুঞ্জন, আবার অডিও ফাঁস— সব মিলিয়ে ববিকে ঘিরে শোবিজে এখন উত্তাপ টের পাওয়া যাচ্ছে বেশ ভালোই।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ভিতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার
সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ভিতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ভেতর থেকে এক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের নাম মনির হোসেন (৫০)। তিনি ভোলা জেলার Read more

বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হচ্ছে এক যুগ পর
বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হচ্ছে এক যুগ পর

চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান। শনিবার (৫ এপ্রিল) এক Read more

দেশসেরা হাসপাতালে নেই বক্ষব্যাধির ডাক্তার
দেশসেরা হাসপাতালে নেই বক্ষব্যাধির ডাক্তার

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বক্ষব্যাধি চিকিৎসকের পদ নেই। রোগী এলে রোগের বর্ণনা শুনে ব্যবস্থাপত্র লিখছেন মেডিকেল অফিসার। ফলে দেশসেরা Read more

বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিবে এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী
বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিবে এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, তারা বিএনপি এবং জামায়াত উভয় দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে Read more

সৌদিতে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা মাইনাসে নামার আভাস
সৌদিতে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা মাইনাসে নামার আভাস

সৌদি আরবের প্রায় সব এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম)  এক পূর্বাভাসে জানিয়েছে, শিগগিরই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন