বিএনপির মিডিয়া সেলের সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, “যতবার বাংলাদেশের গণতন্ত্র হরণ করা হয়েছে, ততোবারই বিএনপির হাত ধরেই বাংলাদেশের গণতন্ত্র ফিরে এসেছে।”শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার লালপুর কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবসে তিনি এসব কথা বলেন।পুতুল বলেন, “৭ নভেম্বরের তাৎপর্য থেকে বাংলাদেশের জনগণ বহু বছর দূরে রাখা হয়েছিল। সিপাহী ও জনগণের অবিস্মরণীয় বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পথে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে যতবার গণতন্ত্র এসেছে, তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে এসেছে।”তিনি আরও বলেন, “১৯৭১ সালের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ১৯৭৫ সালে বাকশাল কায়েম করে আবারও গণতন্ত্রকে অবরুদ্ধ করা হয়েছিল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দেশে গণতন্ত্র ফিরে এসেছিল। পরবর্তীতে সেই গণতন্ত্রকে আবারও অবরুদ্ধ করেছিল স্বৈরাশাসক এরশাদের আমলে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরে এসেছিল। গত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের সময়ে আবারও গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি হয়েছিল। দেশের নায়ক তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।”এরপর নেতাকর্মীদের সঙ্গে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ বিএনপির অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপিএলের স্থগিত হওয়া দুই ম্যাচের নতুন সূচি প্রকাশ
বিপিএলের স্থগিত হওয়া দুই ম্যাচের নতুন সূচি প্রকাশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঙ্গলবারের দু’টি ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম Read more

কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ, নিহত ১২
কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ, নিহত ১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে বাস–ট্রেন সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২১ Read more

আমির হামজার মাহফিলে মোবাইল-মানিব্যাগ চুরির হিড়িক!
আমির হামজার মাহফিলে মোবাইল-মানিব্যাগ চুরির হিড়িক!

ফরিদপুরের আলফাডাঙ্গায় দেশবরেণ্য ইসলামি বক্তা মুফতি আমির হামজার মাহফিলে মোবাইল ও মানিব্যাগ চুরির হিড়িক পড়েছে। এমনকি মাহফিলের প্রধান অতিথি ও Read more

জাপানের ইতিহাসে ‘সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট’ অনুমোদন
জাপানের ইতিহাসে ‘সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট’ অনুমোদন

চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইতিহাসের ‘সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট’ অনুমোদন দিয়েছে জাপান সরকার। ২০২৬ অর্থবছরের জন্য ৯ দশমিক ০৪ ট্রিলিয়ন Read more

ধর্ম ও চেতনার ব্যবসা চলবে না: সালাউদ্দিন আহমেদ
ধর্ম ও চেতনার ব্যবসা চলবে না: সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‌‘রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। যারা ধর্মের নামে জান্নাতের Read more

জুলাই-আগস্টের মামলায় ট্রাইব্যুনালে ৩৯ আসামি
জুলাই-আগস্টের মামলায় ট্রাইব্যুনালে ৩৯ আসামি

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় একযোগে ৩৯ জন আসামিকে আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ রবিবার (২০ জুলাই) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন