সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যক্তিগত জায়গা দখল করে সড়ক নির্মাণ করতে একটি পরিবার কে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে।উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চর-মোহনপুর গ্রামে সানোয়ার হোসেনের মালিকানা জায়গায় ব্যক্তিগত সড়ক নির্মাণের জন্য বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে প্রতিবেশী ওয়াজিদ কুমার ঘোষ নামে এক ব্যবসায়ী। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। জানা যায়, উপজেলার চর-মোহনপুর গ্রামের সানোয়ার হোসেনের ব্যক্তিগত জায়গায় সড়ক নির্মাণের জন্য দীর্ঘদিন যাবৎ চাপ দিয়ে আসছে একই এলাকার প্রতিবেশী ওয়াজিদ কুমার ঘোষ। ১২ শতাংশ জায়গাটিতে সাধারণ মানুষের চলাফেরার জন্য সানোয়ার হোসেনের ব্যক্তিগত ৩ ফিটের একটি জায়গা আলাদা করে দিলেও প্রতিবেশী ওয়াজিদ কুমার ঘোষ তার গাড়ি চলাচলের জন্য আরো বেশি জায়গার দাবি করেন। ব্যক্তিগত সড়ক নির্মাণের জন্য জায়গা দিতে না রাজি না হওয়ায় সানোয়ার হোসেন ও তার সন্তানদের বিভিন্নভাবে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে ওয়াজিদ কুমার ঘোষের বিরুদ্ধে। ওয়াজিদ কুমার ঘোষ পুলিশ প্রশাসন দিয়ে হয়রানি সহ স্থানীয়দের দিয়ে হুমকি ধামকি দিচ্ছে বলে জানান সানোয়ার হোসেন। সানোয়ার হোসেন আরো অভিযোগ করে বলেন তাদের ব্যক্তিগত জায়গায় সড়ক নির্মাণ করতে হলে দুপাশের জায়গার মালিক কে সমানভাবে সড়কের জন্য জায়গা দিতে হবে। তবে এটা না করে তার জায়গায় সড়ক নির্মাণের জন্য বিভিন্নভাবে চাপপ্রয়োগ করছে। এ বিষয়ে প্রতিবেশী ভজন কুমার ঘোষ বলেন তাদের ব্যক্তিগত ৩ ফিট জায়গায় মানুষের চলাচলের জন্য দিলেও নতুন করে আরো জায়গার দাবি করে বিভিন্নভাবে হয়রানি করছে ওয়াজিদ কুমার ঘোষ তাদের ব্যক্তিগত জায়গার দাবি করে বিভিন্নভাবে হুমকিধামকি দিচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত ওয়াজিদ কুমার ঘোষ জানান তারা দীর্ঘদিন যাবৎ এই রাস্তা ব্যবহার করে আসছে, হঠাৎ করেই বন্ধ করে দেওয়াতে তাদের সমস্যা হচ্ছে। তবে স্থানীয়দের বলা হয়েছে মিমাংসা করে দিবে। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংসদীয় সীমানা পরিবর্তনের প্রতিবাদে ভাঙ্গায় বিক্ষোভ, মহাসড়কে তীব্র যানজট
সংসদীয় সীমানা পরিবর্তনের প্রতিবাদে ভাঙ্গায় বিক্ষোভ, মহাসড়কে তীব্র যানজট

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে প্রশাসনিকভাবে নগরকান্দা উপজেলায় সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে একযোগে অবরোধ কর্মসূচিতে Read more

এবার পশুর চামড়ার দাম বেশি: বাণিজ্য উপদেষ্টা
এবার পশুর চামড়ার দাম বেশি: বাণিজ্য উপদেষ্টা

বিগত বছরগুলোর তুলনায় এবার পশুর চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রবিবার (৮ জুন) পুরান ঢাকার Read more

বাঁশখালীতে চিকিৎসা ‘অবহেলায়’ নবজাতকের মৃত্যুর অভিযোগ
বাঁশখালীতে চিকিৎসা ‘অবহেলায়’ নবজাতকের মৃত্যুর অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। একই সঙ্গে রোগীদের সঙ্গে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স-স্টাফদের Read more

কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ, ২ জনের কারাদণ্ড
কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ, ২ জনের কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় ৫ হাজার ৪’শ ১০ প্যাকেট কিংস সিগারেট ও খালি প্যাকেটের ১৭ হাজার ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। রবিবার (০৬ জুলাই) Read more

ফরিদপুরে তরমুজের ট্রাক উল্টে চালক-হেলপার নিহত
ফরিদপুরে তরমুজের ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

ফরিদপুরের মধুখালী উপজেলার মহাসড়কে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রাকটির চালক Read more

জীবননগর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা গ্রেপ্তার
জীবননগর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে (৭০) গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১১ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন