ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর ও ১৭ টি আবেদন না মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।শুক্রবার(১৬ জানুয়ারি) বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই শুনানিতে মোট ৪৩টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এতে ৪টি আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করেন।আজ নির্ধারিত সময়ে মোট ৪৩টি আবেদনের শুনানি হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা ১৮টি আপিল আবেদন মঞ্জুর করেছে কমিশন। একই বিষয়ে (বাতিলের বিরুদ্ধে) ১৭টি আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে।এ ছাড়া মনোনয়নপত্র বৈধ হওয়ার বিরুদ্ধে (গ্রহণ) করা ৪টি আপিলও নামঞ্জুর করেছে কমিশন। শুনানিতে জটিলতা থাকায় ৪টি আপিল আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামীকাল ১৭ জানুয়ারি (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রমিক নম্বর ৫১১ থেকে ৬১০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ১৮ জানুয়ারি (রোববার) শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর ও অবশিষ্ট অপেক্ষমাণ আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে।উল্লেখ্য, এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা ৩ শ’ নির্বাচনী এলাকায় মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টিকে বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করেছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর)

নারী ওয়ানডে বিশ্বকাপে আজ লঙ্কানদের মোকাবিলা করবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে শুরু পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচও। চলুন Read more

২০২৮ কোপা আমেরিকা আয়োজনের দৌড়ে যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা
২০২৮ কোপা আমেরিকা আয়োজনের দৌড়ে যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা

২০২৮ সালের কোপা আমেরিকার আয়োজক দেশ নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত Read more

নাগরপুরে শিল্প-ঐতিহ্যের নিঃশব্দ সাক্ষী পাকুটিয়া জমিদারবাড়ি
নাগরপুরে শিল্প-ঐতিহ্যের নিঃশব্দ সাক্ষী পাকুটিয়া জমিদারবাড়ি

টাঙ্গাইল জেলার নাগরপুরে ধলেশ্বরী নদীতীরে অবস্থিত পাকুটিয়া জমিদারবাড়ি শিল্প, ঐতিহ্য ও ইতিহাসের অনন্য নিদর্শন হলেও অবহেলার কারণে হারাচ্ছে তার গৌরবময় Read more

মায়ামির দুঃস্বপ্নের রাতে মেসির শিরোপা আক্ষেপ বাড়লো
মায়ামির দুঃস্বপ্নের রাতে মেসির শিরোপা আক্ষেপ বাড়লো

ম্যাচের সার্বিক পরিসংখ্যান, বল দখল, পাসের হিসেব সবকিছুতেই এগিয়ে ছিল ইন্টার মায়ামি। তবে এই ভালোই যে শেষ ভালো নয়। সবকিছু Read more

দিনাজপুর মেডিকেলে নবজাতক কন্যা শিশুকে রেখে মা উধাও
দিনাজপুর মেডিকেলে নবজাতক কন্যা শিশুকে রেখে মা উধাও

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে একটি নবজাতক কন্যা শিশুকে রেখে মা উধাও হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এই হৃদয়বিদারক ঘটনা Read more

রাশিয়ায় ফের ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
রাশিয়ায় ফের ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

রাশিয়া আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রোববার (০৩ জুলাই) দেশটির কুরিল দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।জার্মানির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন