চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতি শিক্ষার্থীর জোট’ প্যানেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন।মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে আচরণবিধি-সংক্রান্ত কমিটি ও নির্বাচন কমিশনের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অভিযুক্ত ও অভিযোগকারী উভয়পক্ষ উপস্থিত ছিল।কমিটির একটি সূত্র জানায়, ছাত্রদলের পক্ষ থেকে মাইক ব্যবহার করে শ্রেণিকক্ষে প্রচারণা চালানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন ‘সম্প্রীতি শিক্ষার্থীর জোট’ প্যানেলের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।এছাড়া নির্বাচন কমিশনের কার্যালয়ে এখন পর্যন্ত আচরণবিধি ভঙ্গের প্রায় ২০টি অভিযোগ জমা পড়েছে। মঙ্গলবারের বৈঠকে এসব অভিযোগ পর্যালোচনা করে বেশ কয়েকজন প্রার্থী ও প্যানেলকে সতর্কও করা হয়।আচরণবিধি কমিটির প্রধান অধ্যাপক আমির মোহাম্মদ নাসরুল্লাহ বলেন, আমরা সবাইকে ডেকে দীর্ঘ সময় ধরে কথা বলেছি। বেশকিছু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আপাতত সেগুলো প্রকাশ করছি না। নির্বাচন শেষে বিস্তারিত জানাবো।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী শ্রমিক মৃত্যু: আশুলিয়ায় চতুর্থ দিনেও শ্রমিকদের বিক্ষোভ
নারী শ্রমিক মৃত্যু: আশুলিয়ায় চতুর্থ দিনেও শ্রমিকদের বিক্ষোভ

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় গর্ভবতী নারী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে কানাডিয়ান মালিকানাধীন গিল্ডেন গ্রুপের ৩টি কারখানায় শ্রমিকরা চতুর্থ দিনের Read more

পটুয়াখালীতে চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলার ও গণ অধিকারের নেতা আটক
পটুয়াখালীতে চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলার ও গণ অধিকারের নেতা আটক

পটুয়াখালীর গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণে অনিয়মের অভিযোগে গণ অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের দুই নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। Read more

সংবাদপত্রের ফেরিওয়ালা ফরহাদ: এক সংগ্রামের নাম
সংবাদপত্রের ফেরিওয়ালা ফরহাদ: এক সংগ্রামের নাম

ভোরবেলা যখন চারপাশ নিস্তব্ধ থাকে, তখন থেকেই শুরু হয় তার কর্মযজ্ঞ। রোদ কিংবা হাড়কাঁপানো শীত কোনো কিছুই তাকে দমাতে পারে Read more

বিশ্ব বাঘ দিবস আজ
বিশ্ব বাঘ দিবস আজ

বিশ্ব বাঘ দিবস আজ। বন অধিদফতরের আয়োজনে আজ (মঙ্গলবার) ‘বাঘের সংখ্যা বৃদ্ধি সুন্দরবনের সমৃদ্ধি’ স্লোগানে পালিত হবে এই দিবসটি।বাঘের প্রাকৃতিক Read more

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, প্রকাশ হলো সময়সূচী
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, প্রকাশ হলো সময়সূচী

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও অলিম্পিকে জায়গা করে নিচ্ছে ক্রিকেট। এর আগে সবশেষ ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে দেখা গিয়েছিল ক্রিকেট। Read more

১৩ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প, থাকছেন না হামজা-শমিতরা
১৩ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প, থাকছেন না হামজা-শমিতরা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর অবসর সময় কাটাচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন