সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত নিয়মানুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতির ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী বা সহকারী শিক্ষকদের অভিজ্ঞতার প্রয়োজন হবে ১২ বছরের।  বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নতুন বিধিমালা প্রণয়ন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। প্রজ্ঞাপনে নিয়োগের যোগ্যতা, কোটা, পদোন্নতিসহ নানান ক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে।এর আগের অর্থাৎ, ২০১৯ সালের নিয়োগ বিধিমালায় প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী বা সহকারী শিক্ষক হিসেবে ৮ বছর চাকরি করার অভিজ্ঞতা প্রয়োজন হতো।এদিকে, নতুন বিধিমালার তফসিল-১-এর বিধি-২(গ) অংশে প্রধান শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া বলা হয়েছে। এতে বলা হয়, প্রধান শিক্ষকের ৮০ শতাংশ পদে পদোন্নতি এবং ২০ শতাংশ পদ পূরণ করা হবে সরাসরি নিয়োগের মাধ্যমে। তবে পদোন্নতিযোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলো সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করতে হবে।পদোন্নতির ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতার অংশে বলা হয়, সহকারী শিক্ষক বা সহকারী শিক্ষক (সঙ্গীত) বা সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদে মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণসহ কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হবে।অন্যদিকে, সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতায় বলা হয়, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।এছাড়া শিক্ষক নিয়োগ বিধিমালার তফসিল-২ এ বর্ণিত নিয়মে তাকে অবশ্যই লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।এদিকে, নতুন জারি করা বিধিমালায় বলা হয়েছে, অবিলম্বে এ বিধিমালা কার্যকর হবে। আর ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ কার্যকর হওয়ার পর আগের বিধিমালা, অর্থাৎ ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯’ রহিত বলে বিবেচিত হবে।ফলে এ বিধিমালা অনুযায়ী আগামীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, চলতি আগস্ট মাসের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের সহকরী শিক্ষকের প্রায় সাড়ে ১৩ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে।এছাড়া দেশের প্রায় ৪০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিপুলসংখ্যক শূন্যপদে শিগগির পদোন্নতি ও সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন, এক জনের মৃত্যু
রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন, এক জনের মৃত্যু

নীলফামারীতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাসফিয়া (২৩) ও সুইটি (২০) নামে দুই বোন অগ্নিদগ্ধ হয়ে এক বোনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার Read more

হিলি সীমান্তে ১৩ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার
হিলি সীমান্তে ১৩ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

দিনাজপুরের হিলি সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ লাখ টাকার মূল্যমানের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি।বৃহস্পতিবার (২৪ জুলাই) Read more

নারায়ণগঞ্জে কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালকের মৃত্যু
নারায়ণগঞ্জে কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন বলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো Read more

নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মৃত্যু
নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় কাউসার ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় নিহত যুবক দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশায় Read more

গাজা দখলের সিদ্ধান্তের প্রতিবাদে নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল ইসরাইল
গাজা দখলের সিদ্ধান্তের প্রতিবাদে নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন দেশটির হাজারো মানুষ। শনিবার (০৯ আগস্ট) রাতের এই বিক্ষোভে Read more

ভারতের আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী: মহসিন নাকভি
ভারতের আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী: মহসিন নাকভি

নানা আলোচনা আর উৎকণ্ঠার মাঝেই এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) এই ‘ক্লাসিকো’ ম্যাচে পাকিস্তানকে রীতিমতো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন