ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা করার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, আমরা অবিলম্বে আলোচনা শুরু করতে চাই। এটি ১৫ মে থেকেই শুরু হতে পারে।সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার (১০ মে) গভীর রাতে টেলিভিশনে দেয়া ভাষণে পুতিন বলেন, ‘আমরা ইউক্রেনের সঙ্গে গুরুতর আলোচনার জন্য প্রস্তুত। সংঘাতের মূল কারণগুলোর সমাধান করা এবং একটি দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় পৌঁছানোই আমাদের লক্ষ্য।’যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ ইউরোপীয় নেতারা ইউক্রেন সফর এবং রাশিয়াকে আগামী সোমবার থেকে যুদ্ধবিরতির জন্য ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য আলটিমেটাম দেয়ার কয়েক ঘণ্টা পর পুতিন এই প্রস্তাব দিলেন। ইতিহাসে প্রথমবারের মতো ইউক্রেনে একসঙ্গে পা রাখেন ইউরোপের চার প্রধান দেশের শীর্ষ নেতা। কিয়েভে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সোমবারের মধ্যে যুদ্ধ থামাতে হবে। নইলে আসছে অস্ত্র ও নিষেধাজ্ঞার ঝড়। এসময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নেতারা একসঙ্গে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ফোনালাপের পর সম্মেলনে জেলেনস্কি জানান, এই যুদ্ধবিরতি আকাশ, সমুদ্র ও স্থল—সব কিছুর জন্যই প্রযোজ্য। রাশিয়া যদি না মানে, তাহলে ব্যাংক ও জ্বালানি খাতে আরও নিষেধাজ্ঞা আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি।এদিকে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনও স্পষ্ট করে জানিয়ে দেন, মস্কো যদি সুযোগ হাতছাড়া করে, তবে ইউরোপ কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত রয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস সতর্ক করে বলেন, যদি পুতিন রাজি না হন, তাহলে ইউক্রেনে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিকভাবে পশ্চিমা সহায়তা শুধু চলবেই না, আরও বাড়বে। যুদ্ধবিরতি কার্যকর হলে কিয়েভ-মস্কোর সরাসরি আলোচনার আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিশ্বের শান্তির পথে একমাত্র বাঁধা হয়ে দাঁড়িয়ে আছে রাশিয়া বলে অভিযোগ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মায়ামিতে হচ্ছে না বার্সেলোনার ম্যাচ
মায়ামিতে হচ্ছে না বার্সেলোনার ম্যাচ

আগামী ডিসেম্বরে ভিয়ারিয়াল ও বার্সেলোনার মধ্যকার লা লিগার ম্যাচটি হওয়ার কথা ছিল মায়ামিতে। তবে নানা বিতর্ক আর সমর্থকদের ক্ষোভের পর Read more

ধামইরহাটে হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়
ধামইরহাটে হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

নওগাঁর ধামইরহাটে চাকরি জীবনের শেষদিনে এসে এক প্রধান শিক্ষককে হাতির পিঠে চড়ে রাজকীয় বিদায় দিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। সুসজ্জিতভাবে সাজানো একটি Read more

ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর ‘রগ’ কাটলো প্রতিপক্ষ
ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর ‘রগ’ কাটলো প্রতিপক্ষ

কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রদলের রোহান মিয়া নামে Read more

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৮
সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৮

সিলেটের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সিলেট-তামাবিল Read more

বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন শমিত শোম
বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন শমিত শোম

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার শমিত সোম। বুধবার (৪ জুন) ভোর ৫টায় Read more

ইলিশের দাম কি এবছর আর কমবে?
ইলিশের দাম কি এবছর আর কমবে?

সাধারণত ইলিশ মাছের দাম অন্যান্য মাছ বা খাদ্যপণ্যের চেয়ে বেশি। কিন্তু এবছর দাম যেন অনেকটা নাগালের বাইরেই চলে যাওয়ার উপক্রম। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন