ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের নেতাদের সঙ্গে সাক্ষাতে এ আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সারাদেশ তার জন্য দোয়া করছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয় বা যেখানে পাঠানোর প্রয়োজন হবে, সরকার সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করবে। ওসমান হাদির বোন বলেন, ‘সে (হাদি) ছোটবেলা থেকেই দেশকে মনেপ্রাণে ভালোবাসত। ছোটবেলা থেকেই সে বিপ্লবী। বিদ্রোহী কবিতা তার প্রিয়, সে বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে ভালোবাসত। তার একটি ১০ মাসের সন্তান আছে। হাদি আমাদের মেরুদন্ড।তিনি আরও বলেন, ওর অনেক কাজ, ওকে বেঁচে থাকতে হবে। আপনারা বিপ্লবী সরকার, যে করেই হোক জুলাই বিপ্লবীদের বাঁচিয়ে রাখবে হবে। তা না হলে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চের নেতা জাবের বলেন, ৫ই আগস্টের পর অনেকে বাসায় ফিরে গিয়েছিল ওসমান হাদি বাসায় ফিরে যায়নি। সে জুলাই বিপ্লবকে ধারণ করত এবং জুলাই বিপ্লবের জন্য দিনরাত কাজ করত। যে ছেলেটা গুলি করেছে, শুনতে পাচ্ছি সে একটি মামলায় গ্রেপ্তার হয়েছিল কোন প্রক্রিয়ায় সে জামিন পেয়েছে সেটা তদন্ত করুন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরাতে বারবার ছিড়ে ফেলা হচ্ছে শহিদদের চিহ্ন
উত্তরাতে বারবার ছিড়ে ফেলা হচ্ছে শহিদদের চিহ্ন

আবারও শুরু হয়েছে জুলাই। ছাত্রজনতার বুকে গুলি চালিয়ে শেখ হাসিনা পালালেও দেশে রয়ে গেছে স্বৈরাচারের দোসররা। গণঅভ্যুত্থানে উত্তরা ছিল পাওয়ার Read more

আন্দোলনকারীদের গুলি করতে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দিয়েছিলেন হাবিবুর রহমান
আন্দোলনকারীদের গুলি করতে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দিয়েছিলেন হাবিবুর রহমান

ঢাকা মহানগরীতে গত বছরের ১৮ জুলাই  আন্দোলন দমাতে সরাসরি আন্দোলনকারীদের গুলি করতে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর Read more

পাবনায় বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু
পাবনায় বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে আনোয়ার হোসেন রতন (২২) নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার ( ১৩ জুন) রাত Read more

২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার
২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার

আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উপলক্ষ্যে দেশব্যাপী কোনো ধরনের আলোকসজ্জা করা Read more

মুন্সীগঞ্জে লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা
মুন্সীগঞ্জে লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য থামা একটি লঞ্চে অনৈতিক কাজের অভিযোগে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলায় হয়েছে। রবিবার (১১ মে) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন