বুকভরা স্বপ্ন নিয়ে এক বছর আগে ভাগ্য বদলের আশায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাড়ি জমিয়েছিলেন মো. নুরুল আবছার রুবেল (২৯)। পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় পুরনো চাকরি ছেড়ে নতুন প্রতিষ্ঠানে যোগদানের অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু নতুন কর্মস্থলে যোগদানের আগের দিনই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রুবেল।১৩ জুন (শুক্রবার) বাংলাদেশ সময় রাত দুইটার দিকে সংযুক্ত আরব আমিরাতের আল কাসিমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে।নুরুল আবছার রুবেল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া জাকিরপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে রুবেল ছিলেন বড় সন্তান। পরিবারের আর্থিক টানাপোড়েন মেটাতে ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি দুবাই পাড়ি জমান।প্রথমে এক রেস্টুরেন্টে কাজ করলেও কিছুদিন আগে নতুন একটি কোম্পানিতে চাকরির সুযোগ মেলে তার। আগামী দিনেই নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। তবে গত ৭ জুন (শনিবার) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে দুবাইয়ে এক মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে গুরুতর আহত অবস্থায় আল কাসিমি হাসপাতালে ভর্তি করেন। টানা ছয় দিন আইসিইউতে থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নিহতের ফুফাতো ভাই আলী আজম জানান, ‘নতুন চাকরি পেয়ে রুবেল খুবই খুশি ছিল। আমাদের সবাইকে ফোন করে জানায়, তার ভালো একটা চাকরি হয়েছে। কিন্তু সেই চাকরিতে যোগ দেওয়ার আগের রাতেই এই দুর্ঘটনা ঘটে।’রুবেলের প্রতিবেশী ও নোয়াপাড়া হযরত ছয়পীর আউলিয়া (রহ.) স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ সবুর বলেন, ‘এই গ্রামের অনেক যুবক জীবিকার সন্ধানে বিদেশে গেছেন। নুরুল আবছারও বিদেশ গিয়ে পরিবারের হাল ধরতে চেয়েছিল। কিন্তু ভাগ্য তার সহায় হলো না। এখন তার বাবা-মা দিশেহারা। আমরা সরকারের সহযোগিতায় মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানাই।’নুরুল আবছার নোয়াপাড়া হযরত ছয়পীর আউলিয়া (রহ.) স্মৃতি সংসদের প্রবাসী সদস্য ছিলেন। তার মৃত্যুতে সংগঠনের সদস্যসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।বিদেশের মাটিতে স্বপ্ন নিয়ে যাওয়া এক তরুণের জীবন এভাবে থেমে যাওয়া আবারও বিদেশগামী শ্রমিকদের ঝুঁকিপূর্ণ বাস্তবতার কথা মনে করিয়ে দিল।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের প্রধান গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: নেতানিয়াহু
ইরানের প্রধান গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: নেতানিয়াহু

ইরানের প্রধান গ্যাস ফিল্ড সাউথ পার্স লক্ষ্য করে ইসরায়েল আর হামলা চালাবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি Read more

শহিদদের আত্মত্যাগের সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্র বিনির্মাণের পথ খুঁজতে হবে
শহিদদের আত্মত্যাগের সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্র বিনির্মাণের পথ খুঁজতে হবে

দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী Read more

এসএসসি’র ফরম ফিলাপ নিয়ে যা জানা গেল
এসএসসি’র ফরম ফিলাপ নিয়ে যা জানা গেল

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে পরীক্ষায় অংশ নিতে Read more

টাইগারদের বোলিং তোপে ‘১১০’ এ থামল পাকিস্তান
টাইগারদের বোলিং তোপে ‘১১০’ এ থামল পাকিস্তান

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১১০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। । প্রথম ওভারে দুর্দান্ত Read more

লেবাননে ইসরাইলি হামলায় ৯ জনের প্রাণহানি
লেবাননে ইসরাইলি হামলায় ৯ জনের প্রাণহানি

লেবাননে পৃথক ইসরাইলি হামলায় ৯ জন নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।বুধবার (২৫ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে Read more

শেরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিল বিএনপি
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিল বিএনপি

চাঁদা না পেয়ে শেরপুর সদরের লছমনপুর ইউনিয়ন পরিষদে তালা দেওয়া ও স্থানীয় বাজারে চাঁদাবাজির ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন