পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চালকসহ ২ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় শিশুসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) রাত ১০টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের নাম রকিব সমাদ্দার। তার গ্রামের বাড়ি খুলনা সদর উপজেলায়। তবে নিহত অপরজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।অন্যদিকে দুর্ঘটনায় আহতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ফকরা এলাকার আইব খানের ছেলে মিল্টন (২৫), খুলনা সদরের রকিব সমাদ্দারের মেয়ে আয়শা সিদ্দিক (১০), একই উপজেলার শেখ শহিদুল ইসলামের ছেলে শেখ খালিদুর জামান, খুলনার ফুলতলা উপজেলার হারুন অর রশিদের ছেলে মো. মামুন, একই উপজেলার ইয়াছিন গাজীর ছেলে আজাদ গাজী, খুলনার মুংলার হাট এলাকার তুতা শেখের ছেলে মো. হাবিব শেখ, খুলনার  তেরখাদা এলাকার হাসমত শেখের ছেলে আরিফুল শেখ, খুলনা সদরের জব্বার মৃধার ছেলে হাবিব মৃধা, খুলনার দৌলতপুর উপজেলার ফরিয়াদ ইসলামের স্ত্রী কামরুন্নাহর ও একই উপজেলার জাকারিয়ার ছেলে ফরিয়াদ ইসলাম।জানা গেছে, সেতুর ২ নম্বর পিলারের কাছে যাত্রীবাহী একটি বাস, একটি প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষ ঘটে। ইমাদ পরিবহনের ওই বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছিল। সংঘর্ষে ট্রাকের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লেগে বাসের চালকের আসনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালক ছাড়াও আরও এক যাত্রী মারা যান। তবে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়ির লোকালয়ে অজগর, অবশেষে বনে অবমুক্ত
ফটিকছড়ির লোকালয়ে অজগর, অবশেষে বনে অবমুক্ত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লোকালয় থেকে বিশাল এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৯ জুলাই) দুপুরে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের আমানবাজার Read more

স্ত্রীকে হত্যা পর পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে স্বামী আটক
স্ত্রীকে হত্যা পর পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে স্বামী আটক

কক্সবাজারের পেকুয়ায় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। সৌদি আরব থেকে তিন Read more

লক্ষ্মীপুর জেলা জামায়াত সেক্রেটারির পদত্যাগ
লক্ষ্মীপুর জেলা জামায়াত সেক্রেটারির পদত্যাগ

লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১১ জুন) বিকেলে জেলা জামায়াতের নায়েবে Read more

অপরাধী কোন দলের নেতা, সেটা বিবেচ্য নয়: র‍্যাব মহাপরিচালক
অপরাধী কোন দলের নেতা, সেটা বিবেচ্য নয়: র‍্যাব মহাপরিচালক

অপরাধী কোন দলের কোন মাপের নেতা, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয় উল্লেখ করে র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, Read more

‘আট উপদেষ্টার দুর্নীতি’ নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন: মন্ত্রিপরিষদ সচিব
‘আট উপদেষ্টার দুর্নীতি’ নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন: মন্ত্রিপরিষদ সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে উত্থাপিত ‘দুর্নীতির’ অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।শনিবার মন্ত্রী পরিষদ Read more

জীবননগরে মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়ল, কোটি টাকার ক্ষয়ক্ষতি
জীবননগরে মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়ল, কোটি টাকার ক্ষয়ক্ষতি

চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকানের সমস্ত মালামাল একেবারে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ৭৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন