ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফীর পরিচালনায় এটি মুক্তি পাবে আসন্ন ঈদে। ইতিমধ্যেই শেষ হয়েছে সিনেমার শুটিং। চলছে সম্পাদনার কাজ। সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা। শাকিবের সঙ্গে এতে দেখা যাবে জয়া আহসান, সাবিলা নূরের মতো তারকাদের। প্রথমে শোনা গিয়েছিল, ‘তাণ্ডব’-এ শাকিব খানের সঙ্গে চমক হিসেবে পর্দায় হাজির হবেন আফরান নিশো কিংবা শরিফুল রাজ। তবে শেষ পর্যন্ত জানা গেল থাকবেন সিয়াম আহমেদ। ‘পোড়ামন ২’র এই নায়ক সিনেমায় ক্যামিও একটি চরিত্রে অভিনয় করেছেন। আর তাকে দেখা যাবে গল্পের গুরুত্বপূর্ণ মুহূর্তে শাকিবের সঙ্গে।প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’র গল্প। যদিও এই সিনেমা নিয়ে এখনই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চান না সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা। ‘তাণ্ডব’ সিনেমার গল্প রায়হান রাফীর। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান। আসছে ঈদে সবচেয়ে বড় ধামাকা হিসেবে মুক্তি পাবে সিনেমাটি। টার্গেট করা হচ্ছে প্রায় দেড় শতাধিক প্রেক্ষাগৃহকে এটি মুক্তি দেওয়ার। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান
আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।বৃহস্পতিবার Read more

যশোরের ৫টি আসনে ধানের শীষের প্রার্থী যারা
যশোরের ৫টি আসনে ধানের শীষের প্রার্থী যারা

আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ৬ টির মধ্যে  ৫টি  আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ঘোষণা করা হয়েছে। Read more

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দিবাগত Read more

একই ব্যক্তি গুরুত্বপূর্ণ তিন পদে থাকতে সমস্যা দেখছে না বিএনপি
একই ব্যক্তি গুরুত্বপূর্ণ তিন পদে থাকতে সমস্যা দেখছে না বিএনপি

ক্ষমতার বিকেন্দ্রীকরণে একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা দেখছে না বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য Read more

গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন: ট্রাম্প
গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন: ট্রাম্প

সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, থুনবার্গের রাগ নিয়ন্ত্রণ ক্লাসে যাওয়া Read more

যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কের উৎস পারস্পরিক শ্রদ্ধাবোধ: রাজা চার্লস
যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কের উৎস পারস্পরিক শ্রদ্ধাবোধ: রাজা চার্লস

কানাডার পার্লামেন্টে দেওয়া ভাষণে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস বলেছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কের উৎস হলো পারস্পরিক শ্রদ্ধা এবং এর ভিত্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন