মুন্সীগঞ্জ সদর উপজেলার মধ্য মাকহাটি গ্রামে পারিবারিক বিরোধ ও খুনের জেরে সানা মাঝি (৪২) নামে এক শ্রমিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত ৩টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এসময় সেখানে একটি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। এর আগে, ওই রাত ১১টার দিকে শ্রমিক সানা মাঝিকে ডাকাত আখ্যা দিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে মারা হয়। নিহত সানা মাঝি ওই গ্রামের প্রয়াত মোহাম্মদ মাঝির ছেলে।নিহত সানা মাঝির ছোট ভাই আসাদ মাঝি বলেন, আমার ভাই খুব গরিব মানুষ ছিলেন। বাড়িতে থাকার জায়গা না হওয়ায় সে দেড় বছর ধরে পাশের ডেকরাপাড়া গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে থেকে দিনমজুরের কাজ করতো। বৃহস্পতিবার স্বাধীন নামে বাবুদের এক আত্মীয় কাজের কথা বলে সানা মাঝিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে  জানতে পারি সানাকে বাবু মাঝির বাড়িতে আটকে নির্যাতন করা হচ্ছে। বাবু মাঝি, আলামিন, কাউসার, হিরণ, মুন্নাসহ অনেকেই নির্যাতন করেছে। আমরা খবর পেয়ে সেখানে গিয়ে দেখি বাবুদের বাড়ির পাশে মাকাহাটি রাস্তার উপরে ভাই সানা মাঝিকে মেরে ফেলে রাখা হয়েছে।নিহতের স্ত্রী ফাতেমা বেগম বলেন, আমার ৮ বছর ও ৪ বছর বয়সী দুইটা মেয়ে, ৮ মাসের একটি ছেলে আছে। আমার স্বামীর প্রতি ওদের এত আক্রোশ জানলে আমি আমার স্বামীকে ঘর থেকে বের হতে দিতাম না। ওরা যদি আমার স্বামীর একটি হাত, একটি পা কেটে দিত, তার পরেও আমি আমার সন্তানদের নিয়ে আমার স্বামীর সঙ্গে বসবাস করতে পারতাম। ওরা আমার স্বামীকে নির্দয়ের মতো কুপিয়ে ও পিটিয়ে মেরে ফেলেছে। আমি আমার স্বামীর হত্যাকারীদের বিচার চাই।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, প্রাথমকিভাবে ধারনা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে সানা মাঝিকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছেন। আসামিরা গা-ঢাকা দিয়েছে, তবে খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে।অন্যদিকে, দীর্ঘদিন ধরেই মধ্য মাকহাটি গ্রামের শামসুল মাঝি ও মোহাম্মদ মাঝির দুটি পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র ১৯৯৭ সালে খুন হয়েছিলেন মধ্য মাকহাটি গ্রামের মোহাম্মদ মাঝি। এ খুনের বদলা নিতে নিহতের ছেলে সানা মাঝিরা প্রতিপক্ষ শামসুল মাঝির ছেলে শিপন মাঝিকে ২০০১ সালে খুন করে। ওই খুনের ঘটনায় ২০০৪ সালে ঢাকার একটি আদালতে সানা মাঝির ভাই খলিল মাঝিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। আর শিপন খুনের জের ধরেই সানা মাঝির হত্যাকাণ্ড বলে মনে করছে স্থানীয়রা। আবার সানা মাঝি খুনের কথা স্বীকার করে ফেসবুক পেইজে লাইভ দিয়েছেন শিপন মাঝির ভাই বাবু মাঝি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মঠবাড়িয়ায় পিকআপ চাপায় গৃহবধূ নিহত, আহত ৩
মঠবাড়িয়ায় পিকআপ চাপায় গৃহবধূ নিহত, আহত ৩

পিরোজপুরের মঠবাড়িয়ার আকিজ গ্রু‌পের পণ্যবাহী পিকআপের চাপায় মাকুসদা বেগম (৪০) নামে এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এসময় একই পরিবারের দুইজনসহ Read more

সড়ক দুর্ঘটনায় ইবি ছাত্রের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় ইবি ছাত্রের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় সড়কে প্রাণ হারালেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। রাশেদের Read more

ডাকসু নির্বাচন ৯ তারিখে হতেই হবে: উমামা
ডাকসু নির্বাচন ৯ তারিখে হতেই হবে: উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৯ তারিখে হতেই হবে বলে জানিয়েছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে Read more

জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি
জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি

জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ ও বিচার দাবিতে এবং আহতদের সহায়তার আহ্বান জানিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে Read more

সিরাজদিখানে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ
সিরাজদিখানে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অনুমোদন ছাড়া জমি ভরাট ও অবৈধভাবে শ্রেণি পরিবর্তনের অভিযোগে একযোগে সাতটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ড্রেজার Read more

তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২
তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

রাজশাহীর তানোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। গুরুতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন