দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে এবং অর্থনৈতিক খাতে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন জোহানেস জুট।সোমবার (১৪ জুলাই) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠান হয়। আজ মঙ্গলবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন বিভাগীয় পরিচালক জিন পেসমে জুট আলোচনার সময় বাংলাদেশের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করেন। এ সময় তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান এবং নেপালের জন্য কান্ট্রি ডিরেক্টর হিসেবে তার পূর্ববর্তী মেয়াদের কথাও স্মরণ করেন।অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, ভালো কাজ করার জন্য আপনাকে এবং আপনার দুর্দান্ত দলকে ধন্যবাদ। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে কিছু অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয় মোকাবিলার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখতে এবং বাংলাদেশের জনগণের উচ্চাকাঙ্ক্ষা ভাগ করে নিতে প্রস্তুত।তিনি গত বছরের জুলাই আন্দোলেনে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটিকে ‘বাংলাদেশের সাথে যুক্ত সকলের জন্য একটি অত্যন্ত মর্মস্পর্শী মুহূর্ত বলে অভিহিত করেন।বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নারীর ক্ষমতায়নে প্রফেসর ইউনূসের কাজের প্রশংসা করে বলেন, আমরা আপনাকে সমর্থন অব্যাহত রাখব। বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশে একটি অগ্রণী নারী শিক্ষা উপবৃত্তি কর্মসূচি রয়েছে যা অন্যান্য দেশেও অনুকরণ করা হয়েছে।বিশ্বব্যাংক বাংলাদেশকে যুবসমাজের জন্য সুযোগ তৈরিতে সহায়তা করবে এ কথা জানিয়ে তিনি উল্লেখ করেন যে, বিশ্বব্যাংক গত অর্থবছরে বাংলাদেশে ৩ বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন করেছে এবং আগামী তিন বছরেও একই ধরণের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।প্রধান উপদেষ্টা তার সমর্থন এবং প্রশংসার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন এটি একটি বিপর্যয়কর অঞ্চলের মতো ছিল, ভূমিকম্পের পরের স্থানের মতো। আমাদের কোনও অভিজ্ঞতা ছিল না। তবুও, সমস্ত উন্নয়ন অংশীদাররা আমাদের সমর্থন করেছিল এবং এটি আমাদের অনেক সাহায্য করেছিল; এটি আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছিল।প্রফেসর ইউনূস জুলাই আন্দোলনে তরুণদের ভূমিকা তুলে ধরে বলেন, তারা এ জাতিকে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিল। গত জুলাই মাসে আমাদের তরুণরা যা করেছে তা ঐতিহাসিক ছিল। বিশেষ করে আমাদের মেয়েরা এবং নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা ১৪ জুলাইয়ে নারী দিবস পালন করছি। তাদের ত্যাগ বৃথা যেতে দেয়া উচিত নয়। তরুণরা আমাদের দেশের কেন্দ্রবিন্দু। আমাদের তরুণদের ওপর মনোনিবেশ করা এবং তাদের উচ্চাকাঙ্ক্ষার সাথে তাল মিলিয়ে চলা উচিত।অধ্যাপক ইউনূস বিশ্বব্যাংককে বাংলাদেশকে কেবল একটি ‘ভৌগলিক সীমানা’ হিসেবে না দেখার আহ্বান জানিয়ে বলেন যে, বাংলাদেশের অর্থনীতি তার চেয়ে অনেক বড়। যদি বাংলাদেশ সমৃদ্ধ হয়, তাহলে সমগ্র দক্ষিণ এশীয় অঞ্চল সমৃদ্ধ হবে। যদি আমরা নিজেদের আলাদা করি, তাহলে আমরা এগিয়ে যাচ্ছি না। আমাদের আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা এবং পরিবহন বিকাশ করতে হবে। আমাদের একটি সমুদ্র আছে। এটি আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।বেশিরভাগ দেশে তরুণদের অভাব রয়েছে, তাই আমরা তাদের কারখানা এখানে আনতে বলেছি। আমরা শিল্পকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করব বলেন অধ্যাপক ইউনূস। তিনি চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) সম্পর্কে একটি আপডেট তথ্য তুলে ধরেন।  বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফী সিদ্দিকীও সভায় উপস্থিত ছিলেন। তিনি চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) সম্পর্কে একটি আপডেট প্রদান করেন।তিনি উল্লেখ করেন, নতুন পরিচালনা ব্যবস্থাপনার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে। সিদ্দিকী বলেন, আমাদের পরিকল্পনা হলো এটিকে আরও কার্যকর করা। ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে আমরা নেট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি দেখেছি, যা কোম্পানির মধ্যে ঋণের তীব্র বৃদ্ধি এবং শক্তিশালী ইকুইটি বিনিয়োগের কারণে ঘটেছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমেরিকা যাওয়ার স্বপ্নভঙ্গ, মাইলস্টোন দুর্ঘটনায় তানভীরের করুণ মৃত্যু
আমেরিকা যাওয়ার স্বপ্নভঙ্গ, মাইলস্টোন দুর্ঘটনায় তানভীরের করুণ মৃত্যু

আমেরিকা গিয়ে লেখাপড়া করে দেশে ফিরে তোমাদের মুখ উজ্জ্বল করব। আমি অনেক বড় কিছু হতে চাই। ছেলের কথাগুলি বলেই বিলাপ Read more

পটুয়াখালীতে নৌবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
পটুয়াখালীতে নৌবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

পটুয়াখালী কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন বয়সের শিশু, নারী-পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।মঙ্গলবার (০৩ জুন) সকাল ১০টায় লালুয়া Read more

মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (১৭ মে) সকালে পাঁচ্চর গোলচত্বরের কাছাকাছি রেললাইনে Read more

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরদিনই চূড়ান্ত হলো নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি। টাইগারদের পরবর্তী আন্তর্জাতিক সিরিজটিও হবে দেশের মাটিতে, Read more

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইগ্রুপের সংঘর্ষ, আহত ৫
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইগ্রুপের সংঘর্ষ, আহত ৫

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১৫টি Read more

ফরিদপুরে প্রশাসনের অভিযানে ভুয়া চিকিৎসক আটক, জেল-জরিমানা
ফরিদপুরে প্রশাসনের অভিযানে ভুয়া চিকিৎসক আটক, জেল-জরিমানা

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারে চেম্বার খুলে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখতেন মো. জাহিদুল ইসলাম (৩২) নামে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন