গরীবদের জন্য বরাদ্দকৃত ‘ভিজিএফ’-এর চাল নিয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রচার করায় কক্সবাজারের উখিয়ায় চার পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ।জানা গেছে, গত ২৮ মে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতে মামলাটি দায়ের করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ছৈয়দ হামজা। মামলায় স্থানীয় চার সাংবাদিকসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নির্দেশ দিয়েছেন আদালত। যা আজ রবিবার (০১ জুন) বিষয়টি জানাজানি হয়।  মামলায় অভিযুক্ত সাংবাদিকরা হলেন—দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক সরোয়ার আলম শাহীন, সময়ের কণ্ঠস্বর ও দৈনিক জনকণ্ঠের উখিয়া সংবাদদাতা মোহাম্মদ ফেরদৌস, দি টেরিটোরিয়্যাল নিউজের বিশেষ প্রতিনিধি ইশতিয়াক নূর নিশান এবং দৈনিক খবরের কাগজের উখিয়া প্রতিনিধি রিদুয়ান সোহাগ। এদের সবাই পেশাদার সংবাদকর্মী এবং উখিয়ায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন।জানা গেছে, মামলার বাদী ছৈয়দ হামজার বিরুদ্ধে অস্ত্রসহ চারটি মামলা রয়েছে, যার মধ্যে একটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।এই ঘটনায় কক্সবাজার ও উখিয়ার সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উখিয়া ও কক্সবাজারের সাংবাদিকরা মামলাটিকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধের পর খুলে দিল ইরান
মার্কিন হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধের পর খুলে দিল ইরান

সাময়িক বন্ধ রাখার পর ফের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ফ্লাইট ট্র্যাকিং তথ্য মতে, এখন বিমানগুলোকে তেহরানের দিকে প্রবেশ করতে দেখা Read more

সমাবেশ মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির
সমাবেশ মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) Read more

মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাগুরা সদর উপজেলায় পানিতে ডু্বে মেহেরাব নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলমখালি ইউনিয়নের রামনগর Read more

ট্রাম্পের অতিরিক্ত শুল্কের হুমকি অন্যায্য ও অযৌক্তিক: ভারত
ট্রাম্পের অতিরিক্ত শুল্কের হুমকি অন্যায্য ও অযৌক্তিক: ভারত

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় ভারতের ওপর আরও শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—তাকে ‘অন্যায্য’, ‘অযৌক্তিক’ Read more

৬৬ হজ এজেন্সির বিষয়ে সতর্কতা জারি করল সরকার
৬৬ হজ এজেন্সির বিষয়ে সতর্কতা জারি করল সরকার

২০২৬ সালে হজে যেতে ৬৬টি এজেন্সি থেকে ৫৩৭ জন প্রাক-নিবন্ধন করলেও একজনও প্রাথমিক নিবন্ধন করেননি। তাই এই এজেন্সিগুলোকে সতর্ক করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন