মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৩ আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিশুটির মা ও মামলার বাদী আয়েশা বেগম।  মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মনিরুল ইসলাম মুকুল বলেন, বাদী এই রায়ে সন্তুষ্ট হয়নি। তাই আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবো- এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা যায় কি না।এর আগে, শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় দেন।আলোচিত এই মামলায় আসামি ছিলেন- শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখ, বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগম।আদালত মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এছাড়া মামলার অন্য আসামিরা- বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগমকে খালাস দিয়েছেন আদালত।  মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মনিরুল ইসলাম মুকুল বলেন, বাদী এই রায়ে সন্তুষ্ট হয়নি। তাই আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবো- এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা যায় কি না। এর আগে ৬ মার্চ মাগুরার শ্রীপুর উপজেলার শিশুটি তার বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়। সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।গত ১৩ এপ্রিল মাগুরার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২৭ এপ্রিল। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ২৯ জন। ছুটির দিন বাদে টানা শুনানি করে ১২ কার্যদিবসে শেষ হয় বিচার।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় লরিচাপায় বৃদ্ধা নিহত
নেত্রকোনায় লরিচাপায় বৃদ্ধা নিহত

নেত্রকোনায় রাস্তা পার হতে গিয়ে মাটিবাহী লরির চাপায় মঞ্জুরা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) Read more

চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় মাইক্রোবাসের ধাক্কায় পহর উদ্দিন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন Read more

বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। Read more

জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে
জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে

জাতীয় সনদের মাধ্যমে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা চলছে। এজন্য রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। ঐকমত্য সৃষ্টির দায়িত্ব কেবল কমিশনের নয়, Read more

পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ উত্তেজনা Read more

হিজাব নিয়ে কটাক্ষের রাজনীতি বাংলাদেশে চলবে না: রাকসু ভিপি
হিজাব নিয়ে কটাক্ষের রাজনীতি বাংলাদেশে চলবে না: রাকসু ভিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, ‘হিজাব নিয়ে কটাক্ষ করে রাজনীতি আর বাংলাদেশে চলবে না।’ যারা হিজাব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন