সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।রবিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করে তিনি এই শোক প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।ফোনালাপে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি গভীর সমবেদনা জানাতে আপনাকে ফোন করছি।’হামলায় তিনি আতঙ্কিত উল্লেখ করে বলেন, ‘আমি বিপর্যস্ত বোধ করছি।’বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টাকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর অনুরোধ জানান। এ সময় প্রফেসর ইউনূস আহত সৈন্যদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে সরিয়ে নেওয়ার পাশাপাশি মরদেহ দ্রুত প্রত্যাবাসনের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।গুতেরেস প্রধান উপদেষ্টাকে জানান, আহত শান্তিরক্ষীদের প্রাথমিকভাবে সুদানের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।আর গুরুতর আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।প্রফেসর ইউনূস বাংলাদেশি সেনাদের চিকিৎসা ও সরিয়ে নিয়ে যাওয়ার দিকে মনোযোগ দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান।ফোনালাপে প্রফেসর ইউনূস গত রমজানে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন। দুই নেতা আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা করেন।অধ্যাপক ইউনূস গুতেরেসকে আশ্বস্ত করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচন করবে।বাংলাদেশ সফলভাবে নির্বাচন পরিচালনা করবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন গুতেরেস।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবু সাঈদ হত্যার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ
আবু সাঈদ হত্যার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ

জুলাই ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন Read more

হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি, ট্রাম্পকে জবাব দিল ইরান
হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি, ট্রাম্পকে জবাব দিল ইরান

নিজেদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির Read more

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার, রয়েছে ২০টির বেশি মামলা
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার, রয়েছে ২০টির বেশি মামলা

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার সাহেব আলীকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ও র‍্যাব-৯ এর যৌথ দল। তার বিরুদ্ধে Read more

অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ
অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, 'উপদেষ্টাদের অনেকেই Read more

রাতের মধ্যে দেশের ১৯ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে দেশের ১৯ জেলায় ঝড়ের আভাস

রাতের মধ্যে দেশের ১৯ জেলায় ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সোমবার (১৯ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া রাত ১টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন