চলতি বছর পবিত্র হজ আদায়ের জন্য সোমবার দক্ষিণ আফ্রিকা প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছবে, এর পরের দিন বাংলাদেশ, পাকিস্তান ও ভারত থেকে হজযাত্রী যাবেন সৌদি আরবে। ২ মে শুক্রবার ইন্দোনেশিয়া থেকে হজযাত্রীরা সৌদি গমন শুরু করবেন। এভাবেই গোটা বিশ্ব থেকে কাবার মেহমানরা ছুটে চলবেন ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে।তবে হজযাত্রার আগে অন্তরে এ কথা মনে রাখতে হবে, এটি সাধারণ কোনো ভ্রমণ নয়; বরং তা মহান রবের প্রেমে ভরপুর অন্তরের মিলনমেলা। তাই এই ভ্রমণের সব দুঃখ ও কষ্টকে সৌভাগ্যের পাথেয় হিসেবে গ্রহণ করা। এর মাধ্যমে আল্লাহ তার বান্দাদের বারবার কাবাঘরের অতিথি করবেন। ইরশাদ হয়েছে, ‘যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে আমি আরো বাড়িয়ে দেব।’ -সুরা ইবরাহিম: ৭হজ একটি আর্থিক ও শারীরিক ইবাদত। লম্বা এই সফরে ইবাদতের নিয়ম-কানুন জেনে নেওয়া প্রত্যেক হজযাত্রীর জন্য আবশ্যকীয়।হজযাত্রীরা বাংলাদেশ ত্যাগ করার আগেই এই প্রস্তুতি সম্পন্ন করে নেবেন। প্রথমবারের মতো যারা হজে যাচ্ছেন তাদের জন্য একটি চ্যালেঞ্জিং সফর হতে যাচ্ছে। তাই যার যার মুয়াল্লিমের মাধ্যমে বা ভালো কোনো আলেমের তত্ত্বাবধানে হজের প্রশিক্ষণ নেবেন।হজের সময় বিশেষ করে ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ জিলহজ এই পাঁচ দিন কোথায় কিভাবে কোন কাজ করতে হবে- তা ভালোভাবে জেনে নেবেন।কোথায় কোন দোয়া পড়তে হবে তা মুখস্থ করা কিংবা ছোট কোনো দোয়ার বই সঙ্গে রাখবেন। সফরে প্রয়োজনীয় জিনিসগুলো ল্যাগেজে করে অবশ্যই নিয়ে যাবেন। যেমন- পুরুষদের জন্য ইহরামের কাপড় দুই সেট, দুই ফিতার জুতা বা স্যান্ডেল, সুগন্ধিমুক্ত সাবান, কেননা হজের সময় কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। ওষুধসহ প্রয়োজনীয় জিনিস নিয়ে নেবেন।সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- আপনার পাসপোর্ট, হজের নুসুক কার্ড, মুয়াল্লিম নম্বর ও টাকা-পয়সা স্বযত্নে আপনার সঙ্গেই রাখবেন। তা অন্য কাউকে দিয়ে বহন করাবেন না। তা রাখার জন্য বেল্টের ব্যাগ বা গলায় ঝোলানো ব্যাগ ব্যবহার করবেন। সফরে প্রতিটি ব্যাগে হাজির নাম ও পাসপোর্ট, এজেন্সি ও ফোন নাম্বার দিয়ে ট্যাগ ব্যবহার করবেন।হজের মাসলা-মাসায়েল ঠিকমতো আদায়ের জন্য সঙ্গে একটি হজ গাইড বই রাখবেন অথবা আগে হজ করেছেন অভিজ্ঞ আলেমের সঙ্গেই থাকার চেষ্টা করবেন।সর্বোপরি দয়াময় আল্লাহতায়ালার কাছে সুষ্ঠুভাবে হজ আদায় এবং নিরাপদ সফরের জন্য দোয়া করা।েএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেন (৫৫)কে আটক করেছে সেনাবাহিনী। এ Read more

সিদ্ধিরগঞ্জে একদিনে মাদক ও বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে একদিনে মাদক ও বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় একদিনে পরিচালিত অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১১ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানা Read more

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালের এ ঘটনায় ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, সোয়াতসহ খাইবার পাখতুনখোয়ার (কেপি) কয়েকটি জেলায় Read more

নড়াইলে প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলায় কাঞ্চনপুর গ্রামে প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে পা বাঁধা অবস্থায় রফিকুল মোল্যা (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার Read more

জামায়াত আমিরের বাসায় গেলেন ইইউ রাষ্ট্রদূত
জামায়াত আমিরের বাসায় গেলেন ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার (০৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন