র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)- এর হামলার সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশর থেকে ৩ হাজার ২৪০টি পরিবার পশ্চিমাঞ্চলের টাওইলা শহরে পালিয়ে গেছে। শনিবার (৮ নভেম্বর) এক স্থানীয় সমন্বয় সংস্থা এ তথ্য জানিয়েছে।এক বিবৃতিতে জেনারেল কো-অর্ডিনেশন ফর ডিসপ্লেসড পারসন্স অ্যান্ড রিফিউজিস জানিয়েছে, এই বাস্তুচ্যুত পরিবারগুলোর প্রায় ১৬ হাজার ২০০ মানুষেরখাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন, আশ্রয়সামগ্রী এবং মানসিক সহায়তা প্রয়োজন। সংস্থাটি সতর্ক করে বলেছে, বাস্তুচ্যুত বেসামরিকদের অবস্থার অবনতি ও মৌলিক চাহিদার ঘাটতির কারণে ক্রমেই আরও কঠিন পরিস্থিতির মুখে পড়ছে। স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর পর গত ২৬ অক্টোবর আরএসএফ এল-ফাশর দখল করে নেয়। শুক্রবার আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, এল-ফাশর থেকে বাস্তুচ্যুতদের মধ্যে অপুষ্টির ঘটনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর হিসাব অনুযায়ী, গত ২৬ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৮১ হাজারের বেশি মানুষ এল-ফাশর ও আশপাশের এলাকা থেকে পালিয়ে গেছে।উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে।  এই সংঘাতে ইতোমধ্যে হাজারো মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ বাসিন্দা। সূত্র: আনাদোলুএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের ওপর আকাশপথে নিষেধাজ্ঞা বাড়াচ্ছে পাকিস্তান
ভারতের ওপর আকাশপথে নিষেধাজ্ঞা বাড়াচ্ছে পাকিস্তান

ভারতের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত আরও ১ মাসের জন্য বাড়াতে যাচ্ছে পাকিস্তান।রোববার (১৮ মে) দ্য নিউজের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম Read more

নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর
নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর

বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে ৮০০-৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। সেখান থেকে শুধু স্টার্টআপ কোম্পানিগুলোকে মূলধন Read more

ওমরাহ পালনে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির
ওমরাহ পালনে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র মক্কায় ওমরাহ পালন করার উদ্দেশ্যে রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা ত্যাগ করেছেন।এ Read more

ইরানে ইসরায়েলি হামলা নিয়ে যা বললো জাতিসংঘ
ইরানে ইসরায়েলি হামলা নিয়ে যা বললো জাতিসংঘ

ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার ওপর একযোগে এ হামলা চালিয়েছে Read more

পাল্টা হামলার শঙ্কায় খাবার মজুত করছে ইসরায়েলিরা
পাল্টা হামলার শঙ্কায় খাবার মজুত করছে ইসরায়েলিরা

তেহরানে হামলার জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে— এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপারশপগুলোয় দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি। Read more

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নিরাপত্তা, ঈদযাত্রায় চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নিরাপত্তা, ঈদযাত্রায় চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমগ্র সুনামগঞ্জ জেলা ও সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তার এক অভেদ্য দুর্গ গড়ে তুলেছে বর্ডার গার্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন