দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খান। ক্যারিয়ারে জিতেছেন অনেক পুরস্কার। তবুও শাহরুখ খানের জীবনে একটা ‘অপূর্ণতা’ ছিল। কেননা, তার ঝুলিতে ছিল না কোনো জাতীয় পুরষ্কার।  অবশেষে সেই আক্ষেপও ঘুচেছে তার। ধরা দিয়েছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত।‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’ পরপর তিন সুপারহিট সিনেমা দিয়ে গত বছর ধুকতে থাকা বলিউডে প্রাণ দিয়েছিলেন শাহরুখ। এবার তারই বদৌলতে সাফল্য দেখা দিয়েছে ‘কিং খানের’। ‘জাওয়ান সিনেমায়’ অসামান্য অভিনয়ের জন্য তিনি জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ক্যারিয়ারের ষোলো আনাই যেন এবার পূর্ণ হলো শাহরুখের।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেছেন শাহরুখ। দক্ষিণী নির্মাতা অ্যাটলির ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেলেন তিনি।পুরস্কার গ্রহণের সময় শাহরুখের পরনে ছিল আদ্যোপান্ত কালো বন্ধ-গলা শেরওয়ানি। চোখে রোদচশমা। জানা গেছে, মঙ্গলবারই পোল্যান্ডে ‘কিং’-এর কাজ স্থগিত রেখে জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য দিল্লিতে উড়ে আসেন শাহরুখ।১৯৮৯ সালে ‘ফৌজি’ ধারাবাহিকে লেফটেন্যান্ট অভিমন্যু রাইয়ের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন শাহরুখ। এরপর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ‘কিং খান’কে। একের পর এক বক্স অফিস কাপানো ‍সিনেমা ভক্তদের উপহার দিয়েছেন তিনি। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’, ‘রইস’, ‘পাঠান’–এর মতো ছবির মধ্য দিয়ে প্রমাণ করেছেন-তিনি কেবল তারকা নন, এক পরিণত অভিনেতা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ অভিযোগ অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলের
৮ অভিযোগ অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচন নিয়ে ৮টি অভিযোগ তুলে ধরেছে ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেল। বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৫টায় Read more

চকরিয়ায় বিদ্যুতের নতুন প্রিপেইড মিটার নিয়ে বিপাকে গ্রাহকরা
চকরিয়ায় বিদ্যুতের নতুন প্রিপেইড মিটার নিয়ে বিপাকে গ্রাহকরা

বিদ্যুৎ বিভাগের চালু করা নতুন প্রিপেইড মিটার সংযোগ নিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার হাজারো গ্রাহক চরম বিপাকে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বেশিরভাগ Read more

লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান ভূঁইয়া হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মুক্তার হোসেনকে Read more

কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর এলাকায় সাহেবাবাদগামী চার রাস্তার মোড়ে রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার Read more

সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শনিবার এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, Read more

সারোয়ার তুষারের সঙ্গে অডিওর কথা স্বীকার করলেন এনসিপি নেত্রী
সারোয়ার তুষারের সঙ্গে অডিওর কথা স্বীকার করলেন এনসিপি নেত্রী

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই অডিওতে নারী কণ্ঠটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন