ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২ শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীও রয়েছেন।বুধবার (১১ জুন) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ভোর থেকে ইসরাইলি বাহিনীর লাগাতার হামলায় ৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।নিহতদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীও রয়েছেন। জাতিসংঘের মতে, এখন দুর্ভিক্ষে পড়ার আশঙ্কায় রয়েছে গাজায়।এদিকে মঙ্গলবার আবারও গাজার কেন্দ্রীয় অংশে ইসরাইল-নিয়ন্ত্রিত নেতসারিম করিডরের কাছে সামান্য খাবার সংগ্রহে আসা মানুষের ওপর গুলি চালায় দখলদার সেনারা। গাজা সরকারের তথ্য অফিস জানায়, এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২ বছরের এক শিশুও রয়েছে। শিশুটির নাম মোহাম্মদ খলিল আল-আথামনেহ বলে নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন ২০০ জনের বেশি মানুষ।এই ত্রাণ বিতরণকেন্দ্রগুলো পরিচালনা করছে ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) নামের একটি বিতর্কিত সংস্থা, যার কার্যক্রম ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে চলছে এবং এটি ইসরাইলি সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় কাজ করছে।ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণ এই বিতরণ কেন্দ্রগুলোকে ‘মানব কসাইখানা’ বলে অভিহিত করেছেন। কারণ গত ২৭ মে থেকে সংস্থাটি ত্রাণ কার্যক্রম শুরুর পর থেকেই ১৫০ জনেরও বেশি মানুষ সেখানে প্রাণ হারিয়েছেন, আর আহত হয়েছেন প্রায় ১৫০০ জন।গাজা সরকারের তথ্য অফিস এক বিবৃতিতে অভিযোগ করেছে, জিএইচএফ কার্যত একটি ‘মরণ ফাঁদে’ পরিণত হয়েছে, যেখানে ত্রাণের প্রলোভনে ক্ষুধার্ত মানুষদের টেনে নিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে।তাদের ভাষায়, জিএইচএফ এখন ইসরাইলি সেনাবাহিনীর হাতে এক ভয়ঙ্কর হাতিয়ার হয়ে উঠেছে, যারা ত্রাণ দেওয়ার নামে নিরস্ত্র ও ক্ষুধার্ত মানুষদের মৃত্যুফাঁদে ডেকে নিচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, এসব হামলা চালানো হয়েছে বিভিন্ন দিক থেকে। ড্রোন, ট্যাংক ও স্নাইপার ব্যবহার করে এসব বিচ্ছিন্ন ত্রাণকেন্দ্রে অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনারা। আজ্জুম বলেন, যা হচ্ছে, তা মূলত মানবিক সহায়তা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার এক প্রক্রিয়া।অন্যদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ মঙ্গলবার আবারও সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, গাজায় মানবিক সংকট ‘অভূতপূর্ব হতাশার পর্যায়ে’ পৌঁছেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
র‍্যাব-সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার শিমুল, উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক
র‍্যাব-সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার শিমুল, উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক

কুমিল্লা শহরের কোতয়ালী মডেল থানাধীন কার্তিকপুর এলাকায় সেনাবাহিনী ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক Read more

লজ্জার ইতিহাস গড়ে শেষ ম্যাচেও হারল বাংলাদেশ
লজ্জার ইতিহাস গড়ে শেষ ম্যাচেও হারল বাংলাদেশ

মিশনটা ছিল ধবলধোলাই এড়ানোর। সেটা তো হলোই না; উল্টো আবুধাবিতে ইতিহাস গড়া হারে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলার ছেলেরা। আবুধাবিতে Read more

সাফ অ-১৭ নারী ফুটবল, নেপালকে ৩ গোলে হারাল বাংলাদেশ
সাফ অ-১৭ নারী ফুটবল, নেপালকে ৩ গোলে হারাল বাংলাদেশ

গত ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর সাফ অ-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় Read more

সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে নিখোঁজ বগুড়ার স্কুলছাত্র
সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে নিখোঁজ বগুড়ার স্কুলছাত্র

সিরাজগঞ্জে জেলার কাজিপুর উপজেলার মেঘাই ঘাটে যমুনা নদীতে গোসলে নেমে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মিরাজুল হক তমাল Read more

নড়াইলে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের হাচলা গ্রামের একটি খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে Read more

গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চলমান ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে সিলেটের গোলাপগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।শুক্রবার (১৯ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন