সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে বড় ধরনের অগ্রগতির আভাস পাওয়া গেছে। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন কত হবে, তা নিয়ে সরকারের সংশ্লিষ্ট কমিশনে তিনটি পৃথক প্রস্তাব উত্থাপন করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে একটি নির্দিষ্ট অনুপাত চূড়ান্ত করার খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়।কমিশন সূত্রের খবর অনুযায়ী, সর্বনিম্ন বেতন (২০তম গ্রেড) নির্ধারণে তিনটি বিকল্প প্রস্তাব পর্যালোচনায় রয়েছে। এর মধ্যে প্রথম প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন ২১ হাজার টাকা, দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার টাকা এবং তৃতীয় প্রস্তাবে ১৬ হাজার টাকা করার কথা বলা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এদিন প্রেজেন্টেশন দেয়া হয়েছে, তবে কোনো প্রস্তাবই এখনও চূড়ান্ত করা সম্ভব হয়নি।সভা সূত্রে জানা গেছে, এই তিনটি প্রস্তাবের মধ্য থেকেই যে কোনো একটি শেষ পর্যন্ত চূড়ান্ত হতে পারে। তবে বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা এখনও সমন্বয় না হওয়ায় সর্বোচ্চ বেতন ঠিক কত হবে, তা এখনই নিশ্চিত করা সম্ভব হয়নি।অন্যদিকে, নবম পে-স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এর আগে ১:১০ ও ১:১২ অনুপাত নিয়ে আলোচনার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ১:৮ অনুপাতটিই প্রাধান্য পেয়েছে। এই অনুপাত কার্যকর হওয়ার অর্থ হলো— ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন যদি ১০০ টাকা হয়, তবে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তার মূল বেতন হবে ৮০০ টাকা।পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পূর্ণ কমিশনের সভায় সদস্য ড. মোহাম্মদ আলী খান, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন এবং সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে মাছের ঘেরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে চাষিদের সাফল্য
যশোরে মাছের ঘেরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে চাষিদের সাফল্য

ঘেরের পানি থৈ থৈ করছে। আর উপরে ছাউনির মত তৈরি মাচায় থোকায় থোকায় তরমুজ ঝুলছে। যশোরের কেশবপুর উপজেলার খুকশিয়ার বিল Read more

সালিশ বৈঠকে পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
সালিশ বৈঠকে পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে পুলিশের উপস্থিতিতেই খোরশেদ সিকদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত Read more

কিশোরগঞ্জে জাপার চুন্নুসহ ২৪ জনের মনোনয়ন বাতিল
কিশোরগঞ্জে জাপার চুন্নুসহ ২৪ জনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনে দাখিল করা ৬১টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৭ জনকে বৈধ এবং জাতীয় Read more

দেশ গঠনে ভূমিকা রাখার বার্তা সেনাপ্রধানের
দেশ গঠনে ভূমিকা রাখার বার্তা সেনাপ্রধানের

কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৬ অক্টোবর) নাটোরের কাদিরাবাদ সেনানিবাসস্থ ইঞ্জিনিয়ার সেন্টার Read more

সিরিজ নির্ধারণী ম্যাচে লড়াইয়ে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং
সিরিজ নির্ধারণী ম্যাচে লড়াইয়ে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং

সিরিজ নির্ধারণী ম্যাচে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। টস হেরে ফিল্ডিং করতে Read more

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শফিক বিদেশী রিভলবারসহ গ্রেফতার
রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শফিক বিদেশী রিভলবারসহ গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক (৩৬)-কে রাজধানীর সবুজবাগ থেকে একটি বিদেশি রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন