মেক্সিকোর কংগ্রেসের অধিবেশনকক্ষে আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একাধিক নারী সংসদ সদস্য একে অপরকে ধাক্কাধাক্কি ও চুলোচুলি করছেন। কক্ষের ভেতরে ধারণ করা ভিডিও ফুটেজে ডানপন্থী ন্যাশনাল অ্যাকশন পার্টি (পিএএন) এবং ক্ষমতাসীন বামঘেঁষা মোরেনা পার্টির নারী আইনপ্রণেতাদের মধ্যে এ মারামারির দৃশ্য ধরা পড়ে। খবর এনডিটিভির।পিএএনের প্রতিনিধিরা অধিবেশনকক্ষের পোডিয়াম থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় মোরেনা পার্টির সদস্যরা তাদের সেখান জোরপূর্বক সরিয়ে দিতে চেষ্টা করেন। ভিডিওতে দেখা যায়, এক নারী আইনপ্রণেতা অপর এক সংসদ সদস্যের হাত ধরে টান দেন। এতে দ্বিতীয় নারী দ্রুত হাত ছাড়িয়ে নিয়ে তার পেটে কনুই দিয়ে আঘাত করেন। এর জবাবে প্রথম নারী পেছন থেকে আঘাত করেন এবং পরে তার চুল ধরে টানেন, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।একজন পুরুষ আইনপ্রণেতা পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন। তবে এর মধ্যেই আরও কয়েকজন সংসদ সদস্য আক্রমনাত্মক ভঙ্গিতে পোডিয়ামের দিকে ছুটে আসেন। পরে একাধিক নারী আইনপ্রণেতাকে ধাক্কাধাক্কি ও কুস্তিতে জড়াতে দেখা যায়। অন্য সংসদ সদস্যরা নজিরবিহীন এই হট্টগোল মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন।ফক্স নিউজের বরাতে জানা যায়, প্রস্তাবিত একটি আইনের প্রতিবাদে বিরোধী দল ন্যাশনাল অ্যাকশন পার্টির (পিএএন) আইনপ্রণেতারা পোডিয়াম দখল করলে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে একে অপরের প্রতি চিৎকার-চেঁচামেচির মধ্যে উভয় পক্ষের আইনপ্রণেতারা অধিবেশনকক্ষেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন।ঘটনার পর উভয় দলই সহিংসতার জন্য পরস্পরকে দায়ী করে নিন্দা জানিয়েছে। পিএএনের মুখপাত্র আন্দ্রেস আতায়দে বলেন, তার দল শান্তিপূর্ণভাবে পোডিয়াম অবস্থান করছিল এবং কাউকে স্পর্শও করেনি। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দল ও তাদের মিত্ররা বলপ্রয়োগের মাধ্যমে পোডিয়াম দখলে নেয়ার চেষ্টা করেছে।অন্যদিকে, মোরেনা দলের মুখপাত্র পাওলো গার্সিয়া পিএএনের বিরুদ্ধে আলোচনা এড়িয়ে মারামারির পথ বেছে নেয়ার অভিযোগ করেন। তিনি বলেন, ‘উদ্বেগের বিষয় হলো, বিরোধী দল ক্রমাগতভাবে যুক্তির বদলে সহিংসতার পথ বেছে নিচ্ছে।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সাপের কামড়ে দুই জনের মৃত্যু
ঝিনাইদহে সাপের কামড়ে দুই জনের মৃত্যু

ঝিনাইদহে সাপের কামড়ে পৃথক স্থানে শিশু সহ এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সোমবার (০৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক তিনটার সময় ঝিনাইদহ সদর Read more

এবারের নির্বাচন হবে বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত: সালাহ উদ্দিন আহমদ
এবারের নির্বাচন হবে বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত: সালাহ উদ্দিন আহমদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে কক্সবাজারের চকরিয়ায় পৌরসভা বিএনপির প্রতিনিধি সভা Read more

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৫ পদে ২১০ জনের চাকরির সুযোগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৫ পদে ২১০ জনের চাকরির সুযোগ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে জনবল নিয়োগ দেয়া Read more

মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

শনিবার (২১ জুন) ভোর আনুমানিক ৬ টা ১০ মিনিটের সময় মিয়ানমার সীমান্তঘেঁষা জামালের ঘের এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন