যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এসময় পেহেলগাম হামলার ঘটনায় প্রতি ভারতের সহমর্মিতা জানিয়েছেন তিনি। একইসঙ্গে ভারতের ‘আত্মরক্ষার’ প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন আছে বলে আশ্বস্ত করেন পিট হেগসেথ।
সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (১ মার্চ) জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।”
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে এবং তারা ভারতের আত্মরক্ষার প্রতি সমর্থন জানান।
অপরদিকে ভারতীয় মন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, “সন্ত্রাসী সংগঠনকে প্রশিক্ষণ ও অর্থায়ন করার ইতিহাস রয়েছে পাকিস্তানের। দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে পাকিস্তানের পরিচয় প্রকাশ হয়েছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। বিশ্ব এই সন্ত্রাসবাদ থেকে আর চোখ বন্ধ করে রাখতে পারে না।”
ভারত ও পাকিস্তানের লাইন অব কন্ট্রোলে (এলওসি) টানা সাতদিন গোলাগুলি হয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ প্রতিরক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বললেন ভারতের রাজনাথ সিং।
এর আগে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। ওই সময় রুবিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থন জানিয়েছেন বলে জানান তিনি। তবে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের সঙ্গে ভারতকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।
এদিকে চলমান উত্তেজনার মধ্যে ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনারা। বৃহস্পতিবার ট্যাংক, কামান, গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া দেয় তারা।
সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, এই মহড়া শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে। এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারা অংশ নেন।
প্রসঙ্গত, গত ২২ এপিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২৬ জনকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এ ঘটনায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে ভারত। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ৩
নরসিংদীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ৩

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ নিহত হয়েছেন ৩ জন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট Read more

চারদিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি
চারদিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

চারদিনের সরকারি সফরে শনিবার (২৮ মার্চ) নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান Read more

বগুনার পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
বগুনার পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ভাসমান অবস্থায় ৩ ফুট দৈর্ঘ্যের একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ডলফিনটির পুরো Read more

পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধন করেছেন। আজ রবিবার Read more

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় ১৪ জনের প্রাণহানি
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় ১৪ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার দুটি প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে।  এছাড়া প্রাকৃতিক এ দুর্যোগে নিখোঁজদের খুঁজতে ও উদ্ধার তৎপরতা চালাতে Read more

কিশোরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
কিশোরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

কিশোরগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা জয়নাল আবেদীন (৪৬) গ্রেফতার করেছে র‍্যাব।মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন