মানিকগঞ্জের আলাদা ২ মামলায় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।মানিকগঞ্জের আদালতের কোর্ট কারাগারে তোলা হয় সাবেক এই সংসদ সদস্যকে। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ কোর্টের কোট কারাগারে রাখা হয় তাকে।কোর্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের সিংগাইরের গোবিন্দলের ৪ জন হত্যা মামলার আসামি হিসেবে তাকে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে তোলা হয়। এই আদালতের বিচারক নূর হোসেন।গত ১৩ মে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম আসামির সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে, আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আসামির জামিন নামঞ্জুর করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার (১২ মে) রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়।মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মো. সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে তার শরীরের পেছন দিক দিয়ে বের হয়ে যায়। পরে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা মোসা. বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় ২৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মমতাজ বেগম এ মামলার ৪৯ নং এজাহারনামীয় আসামি।শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের বির্তকিত নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ-২ আসনে থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মমতাজ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমিকের সঙ্গে দেখা করতে বাসে উঠে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে কিশোরি
প্রেমিকের সঙ্গে দেখা করতে বাসে উঠে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে কিশোরি

প্রেমিকের সঙ্গে দেখা বাড়ি রংপুরের উদ্দেশ্যে হবিগঞ্জ থেকে যাত্রা করে ১০ম শ্রেণির এক ছাত্রী। বাসে ঘুমিয়ে পড়ায় ভুল করে ঢাকায় Read more

সাতকানিয়ায় শবে কদরের রাতেও থামেনি অবৈধ মাটি কাটা
সাতকানিয়ায় শবে কদরের রাতেও থামেনি অবৈধ মাটি কাটা

মুসলমানদের কাছে বছরের সবচেয়ে মহিমান্বিত ও ফজিলতপূর্ণ রাত পবিত্র শবে কদর। এই রাতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মসজিদে মসজিদে নামাজ, Read more

মেঘনা নদীতে রড-সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি
মেঘনা নদীতে রড-সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি ফাহিম নামের একটি মালামাল বোঝাই ট্রলার ডুবে গেছে। এতে Read more

গাজায় মানবিক কাজে যুক্ত ৩৭ এনজিওকে ইসরাইলের নিষেধাজ্ঞা
গাজায় মানবিক কাজে যুক্ত ৩৭ এনজিওকে ইসরাইলের নিষেধাজ্ঞা

গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী ৩৭টি মানবিক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইসরাইল। খবর এএফপি’রবৃহস্পতিবার (১ জানুয়ারি) তারা এই ঘোষণা Read more

কখন হবে ডাকসুর ফলাফল ঘোষণা, জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা
কখন হবে ডাকসুর ফলাফল ঘোষণা, জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল আজ মঙ্গলবার রাতের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন