কক্সবাজারের চকরিয়া পৌরশহরের পুরাতন নিউ মার্কেটের ছাদ ধসে মোহাম্মদ জিহাদ (১৭) নামে এক ভাসমান ব্যবসায়ী আহত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওয়াপদা রোডসংলগ্ন মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ব্যবসায়ীরা জানান, মার্কেটের ছাদের বিশাল একটি ছানসেট হঠাৎ ভেঙে পড়ে জিহাদের ওপর। তিনি গুরুতর আহত হন। ব্যবসায়ীদের অভিযোগ, বহুদিন ধরে মার্কেটটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারা আশঙ্কা করছেন, যে কোনো সময় আরও অংশ ভেঙে পড়তে পারে।১৯৮৫ সালে নির্মিত এই মার্কেটটি চকরিয়ার প্রথম আধুনিক মার্কেট হিসেবে পরিচিত ছিল। দীর্ঘ ব্যবহারে এটি এখন অতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও ব্যবসায়ীরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে মার্কেটটির মালিকানা রয়েছে নির্মাতা রশিদ আহমদ চৌধুরীর ছেলে, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদুল মোস্তফা ও তার পরিবারের হাতে।চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘ছাদ ধসের খবর পেয়ে পৌরসভার পক্ষ থেকে একটি টিম পাঠানো হয়েছে। ইঞ্জিনিয়ার দিয়ে মার্কেটটি পরিদর্শন করে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’স্থানীয়রা বলছেন, ঝুঁকিপূর্ণ এই মার্কেটের সংস্কার বা ভাঙা-গড়ার উদ্যোগ না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের জেল-জরিমানা
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের জেল-জরিমানা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদক সেবনের অপরাধে এক যুবককে জেল-জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা, আনুমানিক সাড়ে ৬টার সময়, Read more

টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ডের অভিযান
টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ডের অভিযান

টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের চারাবাড়ি ঘাট এবং দাইন্যা ইউনিয়নের শ্যামার ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন রোধকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান Read more

সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অবরোধ
সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অবরোধ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং নিজেদের অস্তিত্ব ধরে রাখার প্রচেষ্টায় রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় সাইন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা Read more

আ.লীগের জন্ম থেকেই হিন্দুদের প্রতি বৈষম্য চলে আসছে: ড. গোবিন্দ
আ.লীগের জন্ম থেকেই হিন্দুদের প্রতি বৈষম্য চলে আসছে: ড. গোবিন্দ

আওয়ামী লীগের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের প্রতি দীর্ঘদিনের বৈষম্য ও প্রতারণার অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ড. গোবিন্দ চন্দ্র Read more

সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার
সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান Read more

বাংলাদেশসহ যে ১২ দল খেলবে অ-২০ নারী এশিয়ান কাপ
বাংলাদেশসহ যে ১২ দল খেলবে অ-২০ নারী এশিয়ান কাপ

বাংলাদেশের নারী ফুটবলে বইছে সাফল্যের জোয়ার। এক মাসের ব্যবধানে জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ নারী দল গড়েছে ইতিহাস। প্রথমবারের মতো জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন