ভোলায় পুকুরে মাছ ধরার সময় দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল পেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী মো. জসিম উদ্দীন। সোমবার সকালে জেলা সদরের আলীনগর ইউনিয়নের চৌমুহনী মোড়ে ব্যাগ ভর্তি অস্ত্র পাওয়া নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।কে বা কারা অস্ত্রটি মসজিদের পরিত্যক্ত পুকুর ফেলেছে তা তদন্ত করছে বলে জানান ভোলা থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন।স্থানীয়রা জানান, সোমবার সকালে আলী নগর চৌমুহনী এলাকার  মসজিদের পুকুরে মাছ ধরার জন্য পাম্প বসিয়ে পানি কমানো হচ্ছিল। পানি কমে আসলে এলাকার দৃষ্টি প্রতিবন্ধী জসিম উদ্দীন  হাত দিয়ে মাছ ধরতে ওই পুকুরে নামেন। মাছ খুঁজতে গিয়ে একটি শপিং ব্যাগ হাতে উঠে আসে। ওই শপিং ব্যাগের ভেতরে পাওয়া যায় পিস্তলটি। এমন খবরে ছুটে আসেন উৎসুক জনতা। এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পিস্তলটি উদ্ধার করে।দৃষ্টি প্রতিবন্ধী জসিম একজন দিনমজুর। খেতে খামারে কাজ করে তার সংসার চলে। তিনি হাতিয়ে মাছ শিকারের কাজেও পারদর্শী।ভোলা থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন জানান, তারা খবর পেয়ে আলী নগর চৌমুহনী এলাকায় যান। অস্ত্র ও গুলিভর্তি একটি ম্যাগাজিন জব্দ করেন। অস্ত্রটির গায়ে জাপানের তৈরি লেখা রয়েছে। তবে কে বা কারা অস্ত্র টি রেখে গেছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।  তদন্ত অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেকৃবিতে ‘সাদা দল’ এর নতুন কমিটি ঘোষণা
শেকৃবিতে ‘সাদা দল’ এর নতুন কমিটি ঘোষণা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ‘সাদা দল’-এর ২০২৪–২৫ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।রবিবার (১৮ মে) Read more

রাজাপুরে মাদ্রাসার পলেস্তারা খসে পড়লো শিক্ষার্থীদের মাথায়!
রাজাপুরে মাদ্রাসার পলেস্তারা খসে পড়লো শিক্ষার্থীদের মাথায়!

মাদ্রাসার জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ে ৭ জন শিক্ষার্থী আহত হয়েছে। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী Read more

গাজায় নিহত আরও ৬৪, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের
গাজায় নিহত আরও ৬৪, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে Read more

কুড়িগ্রামের সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক বিএনপি নেতা
কুড়িগ্রামের সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক বিএনপি নেতা

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আলমগীর বসুনিয়া (৫৮) নামে এক সাবেক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দুপুরে Read more

৭১ আমাদের ভিত্তি, মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না
৭১ আমাদের ভিত্তি, মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একাত্তর হচ্ছে আমাদের ভিত্তি, মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। একাত্তরের চেতনা, নব্বইয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন