ঢাকা মহানগরীর ফুটপাত ও রাস্তা থেকে দোকান/শোরুম/রেস্টুরেন্ট/ওয়ার্কশপের বর্ধিতাংশ অপসারণ করতে আগামী ১ এপ্রিল থেকে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সোমবার (২৩ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহানগরীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান/দোকান যেমন খাবার রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক-সামগ্রীর দোকান, আসবাবপত্রের দোকান ইত্যাদির কার্যক্রম অনেক ক্ষেত্রেই নিজস্ব দোকানের বাইরে অবৈধভাবে ফুটপাত ও রাস্তায় সম্প্রসারণপূর্বক পরিচালিত হচ্ছে। উদাহরণস্বরূপ রেস্টুরেন্টের রান্না করার বার্নার, হাঁড়িপাতিল, গ্রিল/কাবাব তৈরির মেশিন; মোটর ওয়ার্কশপের পুরাতন/নতুন টায়ার, বিভিন্ন যন্ত্রপাতি; ওয়েল্ডিং ওয়ার্কশপের খুচরা মালামাল; পোশাকের দোকানের প্রদর্শনী, আসবাবপত্রের দোকানের ফার্নিচার ইত্যাদি ফুটপাত এবং রাস্তার উপরে রাখা হয়। এমনকি মোটরগাড়ির ওয়ার্কশপ/পার্টসের দোকানসমূহ কর্তৃক প্রায়ই ফুটপাত ও রাস্তার একলেন দখল করে গাড়ি মেরামত করা হয়ে থাকে। এ সকল ক্ষেত্রে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তাও হুমকির মুখে পড়ে এবং পথচারীরা রাস্তায় চলাচলের ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়।এ অবস্থায়, মহানগরীর সকল এলাকার উল্লিখিত দোকান/ওয়ার্কশপ/ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা যে সব ফুটপাত/রাস্তা অবৈধভাবে দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন, তাদেরকে ফুটপাত ও রাস্তা থেকে মালামাল/সরঞ্জামাদি অনতিবিলম্বে জনস্বার্থে অপসারণের জন্য অনুরোধ করা হলো।অন্যথায়, আগামী ১ এপ্রলি থেকে ডিএমপি’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়াল/মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারী ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা (কারাদন্ড/অর্থদন্ড/সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্ত ইত্যাদি) গ্রহণ করবে।এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাধবপুরে গাড়িচাপায় পথচারী নিহত
মাধবপুরে গাড়িচাপায় পথচারী নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অজ্ঞাতনামা গাড়ির চাপায় মো. অলিল মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। ভোরে মাধবপুর উপজেলার ব্যাঙ্গাডুবা গেট এলাকায় Read more

চন্দ্রনাথ মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা নেই: ধর্ম উপদেষ্টা
চন্দ্রনাথ মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা নেই: ধর্ম উপদেষ্টা

চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ Read more

চাকরিতে বহাল তবিয়তে আছেন কারাগারে থাকা সরকারি কর্মচারী!
চাকরিতে বহাল তবিয়তে আছেন কারাগারে থাকা সরকারি কর্মচারী!

পরকীয়া প্রেমিকার সাথে আটকের পর স্ত্রীর মামলায় কারাগারে থাকা সাইফুল এখনো সরকারি চাকরিতে বহাল তবিয়তে আছেন। সাধারণত সরকারি কোন কর্মকর্তা Read more

সুন্দরবনে জিম্মি থাকা জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
সুন্দরবনে জিম্মি থাকা জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া Read more

গাজায় ইসরায়েলের হামলা চলমান, লাশ হয়ে ফিরলেন ৪৫ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলের হামলা চলমান, লাশ হয়ে ফিরলেন ৪৫ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির মাঝেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এই হামলায় প্রাণহানির খবরও এসেছে। এ অবস্থায় পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন