ইরান অস্বীকার করলেও আলোচনা হয়েছে বলে অব্যাহতভাবে দাবি করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বললেন, উভয় পক্ষ যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে রাজি হয়েছে।সোমবার (২৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।ইরানের সঙ্গে আলোচনার কথা বললেও ট্রাম্প যোগ করেন, তিনি কোনো চুক্তির গ্যারান্টি বা নিশ্চয়তা দিতে পারছেন না।তিনি বলেন, যদি কোনো চুক্তি হয়, তবে তা ইরান এবং এই অঞ্চলের জন্য একটি দুর্দান্ত সূচনা হবে।ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনায় ‘প্রধান বিষয়গুলোতে ঐকমত্য’ হয়েছে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের যে আলোচনার কথা তিনি দাবি করছেন, সেখানে উভয় পক্ষ ‘প্রধান প্রধান পয়েন্টগুলোতে একমত’ হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে, ইরানিরাই আলোচনার জন্য তাকে ফোন করেছে, তিনি নিজে থেকে তাদের সঙ্গে যোগাযোগ করেননি।ট্রাম্পের এই আলোচনার দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে যে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের আলোচনা চলছে না।তিনি আরও বলেন, কিছুক্ষণ আগে ইসরাইলি নেতাদের সঙ্গে কথা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের কাছে যা আছে তাতে ইসরাইল খুবই খুশি হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ওমানের সালালাহ বন্দরের কাছে একটি মার্কিন লজিস্টিকস জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।শনিবার (২৮ মার্চ) দেশটির Read more

৩২ মণের ‘সাদাময়না’, হাটে সেলিব্রেটি গরুর দাম ১৫ লাখ!
৩২ মণের ‘সাদাময়না’, হাটে সেলিব্রেটি গরুর দাম ১৫ লাখ!

চারদিকে ঈদের আমেজ। গরুর হাটে ক্রেতা-বিক্রেতার হাঁকডাক শুরু হয়ে গেছে। এরই মধ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়ার এক গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে Read more

ব্যালন ডি’অর অনুষ্ঠান দেখবেন যেভাবে
ব্যালন ডি’অর অনুষ্ঠান দেখবেন যেভাবে

বিশ্ব ফুটবলের অন্যতম সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর। আজ (সোমবার) ফ্রান্সের রাজধানী প্যারিসের থিয়েটার দু শাতেলে অনুষ্ঠিত হবে এর ৬৯তম আসর। Read more

তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ
তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহদ্দিন আহমদ।  আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি Read more

‘অন্যায় করলে শাস্তি পাব’ গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমণি
‘অন্যায় করলে শাস্তি পাব’ গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমণি

'তারা আমাকে যেভাবে টর্চারটা করল, যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো, যেভাবে তার ইন্টারভিউ করা হলো; তার মানে কি Read more

বাঘায় কলেজছাত্রী সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাঘায় কলেজছাত্রী সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীর বাঘায় ইসরাত জাহান সুমি (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সকালে বাঘা পৌরসভার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন