পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনকে যাবৎজীবন কারাদণ্ড ও একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে মো: মজিবুর রহমান এ রায় দেন। রায় প্রদানের সময়ে দুই আসামী আদালতে উপস্থিত ছিলেন; বাকী আসামীরা পলাতক রয়েছেন।কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, এজাজ শরীফ (২৭), আক্কাস শরীফ (৫২), সাফায়েত শরীফ (৫২), শেফালী বেগম (৪৫), হেপী বেগম (২৮), লিমা বেগম (২০) এবং দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামী এমরান (২৮)। আসামীরা সবাই সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৪ সালের ১০ জুলাই রাতে আবুল কালাম শরীফ (৫৫) আসামীদের বাড়ির পাশ থেকে আসার সময়ে ওৎ পেতে থাকা আসামীরা একত্রিত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক আহত করে। আবুল কালাম শরীফকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই হাকিম শরীফ পরের দিন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো: ওয়ালিদ হাসান বাবু জানান, সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার এক ব্যবসায়ীকে হত্যা মামলায় আদালত ৬ জনকে যাবৎজীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন এবং এক জনকে ২ বছরের কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেন। ১১ জন আসামীদের মধ্যে দুই আসামী শিশু হওয়ায় তাদের শিশু আদালতে পাঠানো হয় এবং একজনকে বেকসুর খালাস দেয়া হয়। একজন আসামী মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। রায় প্রদানের সময়ে দুই আসামী সাফায়েত শরীফ ও হেপী বেগম উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেবীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ট্রাক্টর জব্দ, ইজারাদারের বিরুদ্ধে মামলা
দেবীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ট্রাক্টর জব্দ, ইজারাদারের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে বালুমহালের ইজারা বহির্ভূত অংশ থেকে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৮টি বালু বোঝাই ট্রাক্টর জব্দ করা হয়। একই Read more

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়লেন উপজেলা বিএনপি নেতা
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়লেন উপজেলা বিএনপি নেতা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য এইচএম আফজাল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি আপলোড করে বিএনপির রাজনীতির Read more

মুন্সিগঞ্জে ১৪ ককটেল, আটক তিন
মুন্সিগঞ্জে ১৪ ককটেল, আটক তিন

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রামে অভিযান চালিয়ে ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক Read more

খুনি হাসিনা বিনা কারণে আমাকে ১৪ বছর বন্দি করে রাখে: এ টি এম আজহার
খুনি হাসিনা বিনা কারণে আমাকে ১৪ বছর বন্দি করে রাখে: এ টি এম আজহার

জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্দেশে আমাকে ১৪ বছর বিনা Read more

দেওয়ানগঞ্জে বোরো ধানের বাম্পার ফলনেও দুশ্চিন্তায় কৃষকরা
দেওয়ানগঞ্জে বোরো ধানের বাম্পার ফলনেও দুশ্চিন্তায় কৃষকরা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ধানের দাম এবং শ্রমিক সংকট নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। Read more

জীবননগরে গলায় ফাঁস দিয়ে ও কীটনাশক পান করে ২ যুবকের আত্মহত্যা
জীবননগরে গলায় ফাঁস দিয়ে ও কীটনাশক পান করে ২ যুবকের আত্মহত্যা

জীবননগর উপজেলায় বসত বাড়ির মধ্যে গলায় ফাঁস দিয়ে হাসান (১৮) এবং কীটনাশক পান করে ছাব্বির (১৮) নামে ২ যুবক আত্মহত্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন