জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চর বাহাদুরাবাদ এলাকায় ৫ গ্রামের ৫ হাজার মানুষের খাল পারাপারের যাতায়াতের একমাত্র ভরসা একটি রশি টানা ড্রামের ভেলা। ২০ বছরের বেশি সময় পার হলেও নির্মাণ হয়নি ব্রিজ। এতে চরম বিপাকে ৫ হাজার মানুষ। প্রতিদিন বাহাদুরাবাদ খেওয়া ঘাট থেকে চর বাহাদুরাবাদ শুক্কুরবাজার এই রাস্তায় দিয়ে শতশত মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু ব্রিজ নেই, পানির নিচে পড়ে আছে এক টুকরো ভাঙা সেতু, যা নির্মাণ হয়েছিল ২০ বছর আগে, কিন্তু টেকেনি একবছরও। পরের বছর বন্যায় সেতুটি ভেঙে খালের পরিণত হয়। ফলে ভোগান্তিতে এলাকাবাসী। পাশেই অবস্থিত বন্যা কবলিত মানুষের জন্য আশ্রয় কেন্দ্র, কিন্তু ব্রিজ না থাকায় বন্যার সময় আশ্রয় নিতে পারেনা বানভাসি মানুষ, কেননা পার হবে কী দিয়ে সেই দুশ্চিন্তায়।বাহাদুরাবাদ খেওয়া ঘাট টু শুক্কুরবাজারের রাস্তা দিয়ে প্রতিদিন আজিজুলপুর, পন্ডিত পাড়া, গুকিনাথ পাড়া, চর মাঘরিহাট, চর বাহাদুরাবাদ ও হড়িচন্ডী এলাকার পথযাত্রীরা যাতায়াত করেন।স্থানীয় বাসিন্দা কেরামত আলী জানান, দীর্ঘদিন হলো ব্রিজ না থাকায় চরম বিপাকে আমরা এলাকাবাসী। প্রতিদিন যাতায়াত করে থাকি, কিন্তু দুঃখের বিষয় ব্রিজ নাই। বন্যার সময় পারাপার হতে পারি না। তাই দাবি করছি একটা ব্রিজ নির্মাণের।বাহাদুরাবাদ ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, আমার ৬ নং ওয়ার্ড চর বাহাদুরাবাদ এলাকায় বাহাদুরাবাদ খেওয়া ঘাট টু শুক্কুরের বাজারের পাশেই ব্রিজ না থাকায় আমরা ভোগান্তিতে। কয়েক বছর আগে আমার চাচা ব্রিজ না থাকায় বন্যার সময় সাঁতার দিয়ে পার হওয়ার সময় মৃত্যুবরণ করেন। আমরা দাবি জানাই ব্রিজ নির্মাণের জন্য।দেওয়ানগঞ্জ উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন সময়ের কন্ঠস্বরকে জানান, ধন্যবাদ জানাই সময়ের কন্ঠস্বরকে এই রকম অবহেলিত এলাকার জনদুর্ভোগের নিউজ আমি দেখতে পাই এবং আমার নজরে আসে। চর বাহাদুরাবাদ এলাকার ব্রিজের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। অনুমোদন পেলে ধারাবাহিকভাবে ব্রিজ নির্মাণ করে এলাকাবাসীর যাতায়াতের পথ সুগম হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোল কাস্টমস হাউজে ‘কলম বিরতি’: আমদানি-রপ্তানি স্বাভাবিক
বেনাপোল কাস্টমস হাউজে ‘কলম বিরতি’: আমদানি-রপ্তানি স্বাভাবিক

এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের অন্যান্য স্থানের ন্যায় বেনাপোল কাস্টমস হাউজে চলছে Read more

রাফাল যুদ্ধবিমানে প্রথম নারী পাইলট শিবাঙ্গীর চোখে এবার মহাকাশের স্বপ্ন
রাফাল যুদ্ধবিমানে প্রথম নারী পাইলট শিবাঙ্গীর চোখে এবার মহাকাশের স্বপ্ন

কিশোরী বয়সে একটি জাদুঘরে গিয়ে পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিলেন শিবাঙ্গী সিংহ। সেই স্বপ্ন এখন অনেকটাই বাস্তব। রাফাল যুদ্ধবিমানে ভারতের প্রথম Read more

‘আমাক একটা কম্বল দেন, ঠান্ডায় খুব কষ্টে আছি’
‘আমাক একটা কম্বল দেন, ঠান্ডায় খুব কষ্টে আছি’

তীব্র শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন নদী তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসকারী অসহায় Read more

চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করছেন ৭ জন
চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করছেন ৭ জন

ঈদুল ফিতরের দিনে দেশের মানুষ বাড়ি ফেরার ব্যস্ত পথে, চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা গ্রামে দেখা গেল একটি ব্যতিক্রমী ঘটনা। আজ বৃহস্পতিবার Read more

কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো
কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো

বিশেষজ্ঞদের মতে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের, কূটনৈতিক 'ব্যাকচ্যানেলে'র এবং আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিদ্বন্দ্বী দেশকে বিপর্যয়ের মুখ Read more

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী
আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

এবারের ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদুল আজহার ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন