মরণব্যধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার তৈরি ভ্যাকসিন ট্রায়ালে সফল্য পেয়েছে। যা এখন সব রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত। রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে এ ঘোষণা দেন।নতুন ভ্যাকসিনটির নাম এন্টারোমিক্স। এটি তৈরি হয়েছে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে। এ প্রযুক্তির মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি করার পর এটি বিশ্বব্যাপী পরিচিত লাভ করে।নতুন এই ভ্যাকসিন দুর্বল ভাইরাস ব্যবহারের পরিবর্তে মানব শরীরের কোষগুলোকে প্রোটিন তৈরিতে প্রশিক্ষণ দেয়। এরপর শরীর এমন প্রোটিন তৈরি করে যা ক্যানসার কোষগুলোকে আক্রমণ করে।ফেডারেল মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি জানায়, ভ্যাকসিনটি তিন বছরের প্রাক-ক্লিনিকাল পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। পরীক্ষায় দেখা গেছে, বারবার ডোজ দেওয়ার পরেও এটি সম্পূর্ণ নিরাপদ। সবচেয়ে ভালো ফলাফল হলো, কিছু ক্ষেত্রে ক্যানসারের ধরনের ওপর নির্ভর করে টিউমারের আকার ৬০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছোট হয়েছে বা সেগুলোর বৃদ্ধি অনেক কমে গেছে। গবেষকরা আরও দেখেছেন যে, এই ভ্যাকসিন যারা গ্রহণ করেছেন তাদের বেঁচে থাকার সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।প্রাথমিকভাবে, এই ভ্যাকসিনটি কোলন ক্যানসার ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হবে। তবে বিজ্ঞানীরা গ্লিওব্লাস্টোমা (এক ধরনের দ্রুত বর্ধনশীল মস্তিষ্কের ক্যানসার) এবং বিভিন্ন ধরনের মেলানোমা (গুরুতর ত্বকের ক্যানসার, যার মধ্যে চোখের মেলানোমাও অন্তর্ভুক্ত) এর জন্যও ভ্যাকসিন তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় মোটরসাইকেল রেসিং করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
কুষ্টিয়ায় মোটরসাইকেল রেসিং করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের

কুষ্টিয়া- পাবনা হাইওয়ে সড়কে মোটরসাইকেল রেসিং করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়ার Read more

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত
দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার এবং একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রশান্ত মহাসাগরীয় নৌবহর জানিয়েছে, রোববার (২৬ অক্টোবর) Read more

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার Read more

অনলাইনে আয়কর রিটার্নে রেকর্ড গড়লো রাজশাহী অঞ্চল 
অনলাইনে আয়কর রিটার্নে রেকর্ড গড়লো রাজশাহী অঞ্চল 

রাজশাহী কর অঞ্চল ২০২৪-২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের দিক থেকে রেকর্ড গড়েছে। এ বছর এক লাখের বেশি করদাতা অনলাইনে Read more

আন্তর্জাতিক নার্স দিবস আজ
আন্তর্জাতিক নার্স দিবস আজ

আজ সোমবার (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস। প্রতি বছর এই দিনে দিবসটি উদযাপিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক নার্স Read more

চাকসুতে আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন
চাকসুতে আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেয়া কালি মুছে যাচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন