পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। শনিবার (২৪ মে) ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম মৃধার সভাপতিত্বে সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শিক্ষক নেতা জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি নেত্রী এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য পিপি এ্যাডভোকেট আবুল কালাম আকন, শেখ শহীদ, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সিনিয়র যুগ্ম আহবায়ক এম, আহসানুল ছগির, এইচ. এম ফারুক হোসাইন, হাফিজুর রহমান মস্তান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারেক রহমানের নির্দেশক্রমে তৃনমূল থেকে নেতা নির্ধারণের জন্য আমরা ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের আয়োজন করেছি। যাহাতে তৃণমূল থেকে সঠিক নেতৃত্ব উঠে আসে। সামনে জাতীয় নির্বাচনে আমাদের এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।সম্মেলনে ইন্দুরকানী সদর ইউনিয়নের ০৯টি ওয়ার্ডে সরাসরি ভোটের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করা হয়। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ
১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ

১৭ ঘণ্টাতেও উদ্ধার করা সম্ভব হয়নি রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু স্বাধীনকে। নলকূপের পাশে প্রায় ৩০ ফুট গর্ত খোঁড়ার Read more

চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত বিএনপি নেতা মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) কে গুলি করে হত্যা করেছে Read more

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাত আটক
ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাত আটক

ভোলায় ১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।রবিবার (২৭ জুলাই) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা Read more

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায় ৬ আগস্ট
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায় ৬ আগস্ট

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায়ের জন্য ৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।আজ বুধবার (৩০ জুলাই) দুপুরের দিকে আপিল বিভাগের Read more

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের উপকূলের কাছে এডেন উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার পর নৌযানটিতে ভয়াবহ আগুন ধরে গেছে বলে জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন