ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ৫ দশমিক ৫ মাত্রার মাঝারি ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত স্থানে মৃত্যু ও ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দুইদিন আগে ৬ মাত্রার ভূমিকম্পের পর নতুন করে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।এর আগে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকায় হতাহত বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবারের ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। দুইদিন আগে আঘাত হানা ভূমিকম্পটিও ১০ কিলোটিমার গভীরে সংঘটিত হয়।নতুন করে ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়লে উদ্ধার অভিযান বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এটির প্রভাবে আরও পাহাড় ধসে পড়ে। এতে করে আক্রান্তস্থলে যাওয়ার রাস্তা আরও কমে এসেছে।প্রথম ভূমিকম্পের পর রয়টার্সের এক সাংবাদিক সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্থানে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান বেশিরভাগ বাড়ি ধ্বংস হয়ে গেছে অথবা ভেঙে পড়েছে। যেসব বাড়ি প্রথম ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েও দাঁড়িয়ে ছিল সেগুলো দ্বিতীয় ভূমিকম্পে ধসে পড়ে।এখন পর্যন্ত ভূমিকম্পে ১ হাজার ৪১১ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন ৩ হাজার ১২৪ জন। অপরদিকে ৫ হাজার ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।দুইদিন পার হয়ে যাওয়ায় ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষ খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। এখন সময়ের সাথে পাল্লা দিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চলছে।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপিকে আলোচনায় বসতে জামায়াতের আহ্বান
বিএনপিকে আলোচনায় বসতে জামায়াতের আহ্বান

জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনে খোলামেলা আলোচনায় বসতে বিএনপিকে আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।  Read more

মাফিয়াতন্ত্র-গডফাদারতন্ত্রের অবসান চাই: কক্সবাজারে নাহিদ ইসলাম
মাফিয়াতন্ত্র-গডফাদারতন্ত্রের অবসান চাই: কক্সবাজারে নাহিদ ইসলাম

‘স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, গডফাদারতন্ত্র ও মাফিয়াতন্ত্র- সবকিছুই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে’- এমন আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ Read more

সেতু না থাকায় লোহাগাড়ায় ১০ গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না
সেতু না থাকায় লোহাগাড়ায় ১০ গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না

চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ রোগীদের নিয়ে স্বজনদের পড়তে হয় বিপাকে। এ সাঁকোতে Read more

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান, সফরসূচিতে রংপুর-সিলেট
দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান, সফরসূচিতে রংপুর-সিলেট

প্রায় দুই দশক পর বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়া Read more

সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার
সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, শিশুসহ আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, শিশুসহ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে নারী-শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (০৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন