প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব চেলসির নারী দলের গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিনুল হক বলেন, ‘আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার সুযোগ্য কন্যা জাইমা রহমান খেলাধুলাকে অসম্ভব পছন্দ করেন। আমি যখন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডন গিয়েছিলাম তখন সামনাসামনি ডাক্তার জুবাইদা রহমান, জাইমা রহমানের সঙ্গে কথা হয়েছিল।’প্রধানমন্ত্রীর চেয়েও তার স্ত্রী-কন্যা খেলাধুলা বেশি পছন্দ করেন উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তিনিও আমাকে বারবার বলেছেন, আমিনুল আমি যতটুকু না স্পোর্টস পছন্দ করি তার চেয়ে হাজার গুন বেশি পছন্দ করে তোমাদের ভাবি এবং আমার মেয়ে জাইমা রহমান।’আমিনুল হক বলেন, ‘সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের জাইমা রহমান, কিন্তু চেলসির মেয়েদের ফুটবল টিমেও সুযোগ পেয়েছিলেন। তিনি একজন গোলকিপার হিসেবে ছিলেন। তিনি বেশ ভালো লম্বা এবং সেই সুযোগটা পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আমাদের  প্রধানমন্ত্রী হয়তো বা তাকে খেলার সেই সুযোগটি তৈরি করে দেননি।’তিনি আরও বলেন, ‘বেসিক্যালি আমি যতটুকু জানি যে তিনি আমার মতো একজন ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ঢাকা অঞ্চলের শুনানি চলছে
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ঢাকা অঞ্চলের শুনানি চলছে

ঢাকা অঞ্চলের সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন ভবনে তৃতীয় দিনের মতো Read more

বিএনপি থেকে জামায়াতে যোগ দিলেন ৩৪ নেতাকর্মী
বিএনপি থেকে জামায়াতে যোগ দিলেন ৩৪ নেতাকর্মী

নাটোরের  লালপুরে কদিমচিলান ইউনিয়নের ২নং ওয়ার্ডে, বিএনপি থেকে ৩৪ জন কর্মী জামায়াত ইসলামে যোগদান করেছেন।সোমবার  (১৩ অক্টোবর ) বিকেল  উপজেলার Read more

পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার, নির্দেশনার উদ্দেশ্য কী ছিল
পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার, নির্দেশনার  উদ্দেশ্য কী ছিল

রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির মনবসম্পদ বিভাগ থেকে জারি করা অভ্যন্তরীণ এক নির্দেশনায় পুরুষ ও নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্দিষ্ট ‘ড্রেসকোড’ বা পোশাকের ধরন Read more

মাদ্রাসায় একই ব্যক্তি চাকরি করছেন দুই পদে, এমপিও ভুক্ত হয়েছেন, তুলছেন বেতনও
মাদ্রাসায় একই ব্যক্তি চাকরি করছেন দুই পদে, এমপিও ভুক্ত হয়েছেন, তুলছেন বেতনও

শাহিনা বেগম। ব্যক্তি একজন হলেও মাদ্রাসায় চাকরি করছেন দুটি পদে। অবাক হবার বিষয় হচ্ছে- পদ দুটিতে এমপিওভুক্ত হয়েছেন তিনি। নিয়মিত Read more

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নেত্রকোনার মোহনগঞ্জে সাত বছরের শিশু শিক্ষার্থীকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ধর্ষনের দায়ে রহমত আলী (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন নেত্রকোনা Read more

গোয়ালন্দে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গোয়ালন্দে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ রোকন মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (১৯ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন