আগমী নির্বাচনের তারিখ দ্রুত সময়ের মধ্যে ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।রোবাবার (১৮ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা পালি গেলেও বিভিন্ন মন্ত্রণালয়ে লুটপাট অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।জয়নুল আবদিন ফারুক বলেন, ‘এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে, সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। এটি কাউকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে।’অন্তর্বর্তী সরকার জুলাই গণ-অভ্যুত্থানের সফলতা ম্লান করে দিচ্ছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, যেসব আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, দীর্ঘ নয় মাসেও সেসব পরীক্ষায় সরকার উত্তীর্ণ হতে পারেনি।নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাড চেয়ে তিনি আরও বলেন, ‘দ্রুত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সময় মতো নির্বাচন না হলে আন্দোলন নিয়ে মাঠে নামব।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গেজেট প্রকাশের পরই আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
গেজেট প্রকাশের পরই আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে গেজেট প্রকাশের পরই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।রোববার Read more

ফ্লোটিলায় হামলা: শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না ফ্রান্সের রাজনীতিবিদ
ফ্লোটিলায় হামলা: শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না ফ্রান্সের রাজনীতিবিদ

স্বাধীনতা অর্জনে শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না—এমন প্রত্যয় জানিয়েছেন ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় অংশ নেওয়া ফ্রান্সের রাজনীতিবিদ রিমা হাসান।ইউরোপীয় পার্লামেন্টের Read more

যমুনা অভিমুখে শিক্ষার্থীদের পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ
যমুনা অভিমুখে শিক্ষার্থীদের পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ মে) সকাল Read more

কেকুবাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নোবিপ্রবির চুক্তি স্বাক্ষর
কেকুবাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নোবিপ্রবির চুক্তি স্বাক্ষর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে গত ১৪ এপ্রিল ২০২৫ Read more

কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প
কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে আর হামলার নির্দেশ দেবেন না Read more

টাঙ্গাইলে লোক দেখানো ‘জাতীয়’ ফল মেলা, স্টল মাত্র ৩টি!
টাঙ্গাইলে লোক দেখানো ‘জাতীয়’ ফল মেলা, স্টল মাত্র ৩টি!

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই স্লোগানকে সামনে রেখে দেশীয় ফলের প্রদর্শনী করতে টাঙ্গাইলে জাতীয় ফল মেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন