পটুয়াখালীর কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহণে বুট ক্যাম্পিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে বেসরকারী উন্নয়ন সংস্থা স্ট্রীট চাইল্ড এর আয়োজনে গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আভাস-কেয়ার ফর উইমেন প্রকল্প এর অধীনে এ বুট ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন সিপিপির উপজেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান, এনজিও রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ। বুট ক্যাম্পিং কর্মশালায় সভাপতিত্ব করেন আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্ট্রীট চাইল্ড এর কান্ট্রি লিড ইমতিয়াজ রিদয়, আভাস কেয়ার ফর উইমেন প্রকল্প ফোকাল ও পরিচালক ফান্ড রাইজিং এর জহুরুল হাসান তালুকদার, প্রকল্প ম্যানেজার মো: এনামুল হক, কোস্ট ফাউন্ডেশনের এডভোকেসি এন্ড লিয়াযো অফিসার মো: ইউনুস। এ বুট ক্যম্পিং কর্মশালায় কলাপাড়া উপজেলার ৩৫ জন নারী কৃষক অংশগ্রহণ করেন।কর্মশালায় নারীদের জন্য লিঙ্গ-রূপান্তরমূলক জলবায়ু অভিযোজন কৌশল নির্ধারণ, বাস্তবায়ন ও প্রতিষ্ঠা করা, যাতে করে গ্রামের নারী কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত নারী কৃষকদের জীবিকায় উন্নতি সাধনের পাশাপাশি বুট ক্যাম্প থেকে উদ্ভাবিত ধারণাগুলোর বাস্তব প্রয়োগ, জলবায়ু সহনশীল কৃষি ও শ্রম সাশ্রয়ী প্রযুক্তি বাস্তবায়ন করা এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানান আয়োজক কমিটি।এ সময় প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আধুনিক কৃষি পদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে ধারণা দেন এবং সকল প্রকল্প অংশগ্রহণকারীদের বিভিন্ন সরকারী সেবায় অন্তর্ভূ্ক্তি সহ সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের উদাসিনতায় অধরা আসামি
পুলিশের উদাসিনতায় অধরা আসামি

চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্বস্ত কর্মচারীর হাতে ব্যবসায়ী খুন হওয়ার ঘটনার এক মাস পার হলেও মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহতের Read more

ভালুকায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, পুড়েছে গরু-চাল-ডাল ও নগদ টাকা
ভালুকায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, পুড়েছে গরু-চাল-ডাল ও নগদ টাকা

ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাব কুরাইনা চালা গ্রামে অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে একটি গরুসহ Read more

জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমিন নির্বাচিত
জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমিন নির্বাচিত

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান ও এবিএম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত হয়েছেন। এছাড়াও কাজী ফিরোজ রশিদকে সিনিয়র Read more

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার
টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার

টাঙ্গাইলের মধুপুরে আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে দুর্ধর্ষ ডাকাতির মামলায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ডাকাতির ১৫ লাখ Read more

হাসনাতের আবেদনে বাতিল বিএনপি প্রার্থীর মনোনয়ন
হাসনাতের আবেদনে বাতিল বিএনপি প্রার্থীর মনোনয়ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর আবেদনে একই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন