ঘরের বড় মেয়ে এসএসসি পরীক্ষা দিবে, তাতে বাবার আনন্দের কোন কমতি ছিল না। বাবার অনেক বড় শখ ছিল, মেয়ে বড় হয়ে পড়ালেখা করে ব্যারিস্টার হবে। কিন্তু মেয়ের এইচএসসি পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে নির্মমভাবে দুষ্কৃতিকারীদের হাতে খুন হন বাবা। বাবার মৃত্যুর শোক নিয়ে অনেক কষ্ট করে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি। পরীক্ষার রেজাল্টে কৃতিত্বের সাথে ভালো ফলাফল করি। কিন্তু পরিবারে নেই কোন আনন্দ।ক্ষণে ক্ষণে মনে করে দেয়, আজ যদি বাবা থাকতো, কতইনা আনন্দ হতো। যে বাবা মেয়েকে নিয়ে বড় বড় স্বপ্ন দেখতেন, সেই বাবা আজ বুকে মাটিচাপা দিয়ে শুয়ে আছেন কবরে। বর্তমানে যেখানে সংসারে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে বাবার স্বপ্ন পূরণে পড়ালেখা করা বিলাসিতা ছাড়া কিছুই নয়। অনেকটা অনিশ্চিয়তার মধ্যে আমাদের পরিবার ও ভাই-বোনের পড়ালেখা। এভাবেই নিজের অসহায়ত্বের কথা বলেন সদ্য এসএসসি পরীক্ষায় পাস করা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিনের মেয়ে নাহিমা আক্তার।সে আরো বলে, ‘দলের দুঃসময়ে আমার বাবার ৩০ থেকে ৩৫ টি মামলা ছিল। গ্রেফতারের ভয়ে কখনো রাতে ঘুমাতে পারতেন না ঘরে। কিন্তু দুঃখের বিষয় হলো, দলের দুর্দিনে আমার বাবা মামলা নিয়ে ঘুরছিলেন, কিন্তু দলের সুসময়ে আমার বাবাকে গত ২৬ শে মার্চ সন্ধ্যায় নির্মমভাবে হত্যা করা হয়েছে।’ নিহত নাসির উদ্দিনের স্ত্রী মোমেনা আক্তার সাথে কথা বললে তিনি বলেন, ‘আমার তিন সন্তান। তার মধ্যে দু’মেয়ে ও এক ছেলে সন্তান। কিন্তু একমাত্র ছেলেটাও প্রতিবন্ধী। স্বামী মারা যাওয়ার পর থেকে সন্তানদের মুখে তিন বেলা অন্ন তুলে দিতে কষ্ট হয়ে যাচ্ছে। আমার বড় মেয়ে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার পরও একটু আনন্দ নেই আমাদের মাঝে। মেয়েকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। কিন্তু আজ তার মৃত্যুতে আমার পরিবার ও ছেলে-মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিয়তার ঘোর অন্ধকারে।’এদিকে সন্তান হারানো শোকে নাসির উদ্দিনের মা রোশনা আক্তার অনেকটা পাগলপ্রায়। হারিয়ে ফেলেছেন মানসিক ভারসাম্য। শুধু চোখ দিয়ে গড়িয়ে পড়ে পানি আর বলতে থাকেন, ‘আমার নাছির আছে। বাহিরে গেছে, কিছুক্ষণ পরে চলে আসবে।’নাসির উদ্দিনের ছোট ভাই মোহাম্মদ রাজু বলেন, ‘দলে দুঃসময়ে আমার ভাই ৩০ থেকে ৩৫ টা মামলা মাথা নিয়ে পালিয়ে বেড়াতো। কিন্তু দলের সুসময়ে আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হলো। এটা খুব দুঃখজনক। কিভাবে চলবে তাদের সংসার, কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে ছেলে-মেয়ের পড়ালেখার খরচ। বড় মেয়েকে অনেক স্বপ্ন ছিল আমার ভাইয়ের। পড়ালেখা করিয়ে ব্যারিস্টার বানাবে। আজ সেই স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেল। যেখানে ভাবি সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে কিভাবে ছেলে-মেয়ের পড়ালেখা করাবে, কিছুই বুঝতে পারছি না।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক কাপ চা শেষ করতে সময় লাগবে ৩৫ বছর
এক কাপ চা শেষ করতে সময় লাগবে ৩৫ বছর

সকালবেলা ঘুম থেকে উঠে, চোখ মুছতে মুছতে রান্নাঘরে ঢুকলেই চা-প্রেমীদের প্রথম নজর পড়ে চায়ের দিকে। এক-দু কাপ চা যেন কখনো Read more

বাগমারায় এনজিও মালিক প্রতারক মামুনুর রশীদ গ্রেফতার
বাগমারায় এনজিও মালিক প্রতারক মামুনুর রশীদ গ্রেফতার

রাজশাহীর বাগমারা উপজেলার ৭নং বাসুপাড়া ইউনিয়নের চিকাবাড়ি বাজারে অবস্থিত এনজিও প্রতিষ্ঠান সেবা ফাউন্ডেশন-এর মালিক মামুনুর রশীদ-কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, Read more

‘বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প স্থাপনে আগ্রহী তুরস্ক’
‘বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প স্থাপনে আগ্রহী তুরস্ক’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে যৌথ প্রতিরক্ষা শিল্প (জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি) স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এ Read more

ইসরায়েলি হামলার পর কাতারে জরুরি সম্মেলনে বসছে ইসলামিক দেশগুলো
ইসরায়েলি হামলার পর কাতারে জরুরি সম্মেলনে বসছে ইসলামিক দেশগুলো

দোহায় ইসরায়েলি হামলার পর আগামী ১৫ সেপ্টেম্বর জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার। কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র Read more

অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী ডায়ান মারা গেছেন
অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী ডায়ান মারা গেছেন

তিনবারের অস্কার মনোনয়নপ্রাপ্ত দাপুটে হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওজাইয়ের নিজ বাড়িতে শেষ Read more

পশ্চিম তীরে নতুন ৭ শতাধিক সেটলার বাড়ি তৈরির অনুমোদন দিলো ইসরায়েল
পশ্চিম তীরে নতুন ৭ শতাধিক সেটলার বাড়ি তৈরির অনুমোদন দিলো ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই এর অপর অংশ অবরুদ্ধ পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন ৭৬৪টি বাড়ি তৈরির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন