ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মডার্ন ল্যাবরেটরি এক শিশুর কিডনি নষ্ট হয়েছে বলে ভুয়া রিপোর্ট দিলে এক পরিবার পড়ে যায় চরম বিপাকে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। স্থানীয়দের অভিযোগ, মডার্ন ল্যাবরেটরিতে নষ্ট ও অপ্রশিক্ষিত যন্ত্রপাতি এবং অনভিজ্ঞ জনবল দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়, ফলে এমন ভুল রিপোর্ট তৈরি হচ্ছে।ভুক্তভোগী পরিবারের বরাতে জানা গেছে, গত ১৭ জুলাই হাসামদিয়া গ্রামের জাহিদুল বেগ তার আড়াই বছরের ছেলে জিহাদের প্রসাবে জ্বালাপোড়ার সমস্যা নিয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ মফিজ উদ্দিন কিডনি ও প্রস্রাব পরীক্ষা লিখে দেন। পরে জাহিদুল মডার্ন ল্যাবরেটরিতে পরীক্ষা করান, যেখানে রিপোর্টে বলা হয় বাচ্চার কিডনি নষ্ট হয়ে গেছে।রিপোর্ট দেখে চিকিৎসক দ্রুত ফরিদপুর নিয়ে যেতে বলেন। পরিবারটি সেদিনই ফরিদপুর গিয়ে শিশু বিশেষজ্ঞ ডা. এসি পালের পরামর্শে পুনরায় পরীক্ষা করান। ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে করা পরীক্ষায় দেখা যায় কিডনিতে কোনও সমস্যা নেই, শুধুমাত্র সামান্য প্রস্রাবের ইনফেকশন ধরা পড়ে।বাচ্চার দাদি জবেদা বেগম বলেন, ‘মডার্ন ল্যাবরেটরির রিপোর্টে লেখা হয়েছিল কিডনি নষ্ট হয়ে গেছে। রিপোর্ট দেখে আমরা দিশেহারা হয়ে কান্নাকাটি শুরু করি। পরে ফরিদপুরে পরীক্ষা করিয়ে বুঝি রিপোর্টটা ভুল ছিল।’এ বিষয়ে মডার্ন ল্যাবরেটরির মালিক জিয়া বলেন, ‘রিপোর্ট ভূয়া নয়, পরীক্ষায় কম-বেশি হতেই পারে।’ এরপর তিনি আলফাডাঙ্গায় অবস্থান করছেন জানিয়ে ফোন কেটে দেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ মফিজ উদ্দিন বলেন, ‘রোগ নির্ণয়ের জন্য রিপোর্টের মান খুবই গুরুত্বপূর্ণ। ভুল রিপোর্টের ভিত্তিতে সঠিক চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ে। আমরা চাই সব প্রতিষ্ঠান নিয়ম মেনে নির্ভুল রিপোর্ট দিক।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মাহমুদ বলেন, ‘একই দিনে করা দুটি রিপোর্টে এত পার্থক্য অস্বাভাবিক। একটিতে এসেছে ২.৩৫, অন্যটিতে ০৩। এটি যথাযথ তদারকির অভাবের ইঙ্গিত দেয়। বোয়ালমারীর ক্লিনিকগুলো মনিটর করা কঠিন হয়ে দাঁড়িয়েছে, উর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টি দেখা উচিত।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অ্যাম্বুলেন্সে এসে এসএসসি পরীক্ষা দিল রিয়াদ
অ্যাম্বুলেন্সে এসে এসএসসি পরীক্ষা দিল রিয়াদ

ঘড়ির কাটায় তখন সকাল সাড়ে নয়টা। অন্য শিক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে হাসিমুখে কেন্দ্রে প্রবেশ করছিলো, ঠিক এমন সময় রিয়াদ হাসান Read more

রাজবাড়ীতে নিখোঁজের পরদিন নদীতে মিললো ইজিবাইক চালকের মরদেহ
রাজবাড়ীতে নিখোঁজের পরদিন নদীতে মিললো ইজিবাইক চালকের মরদেহ

রাজবাড়ীর কালুখালীতে আসলাম প্রামাণিক (৪২) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার Read more

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রবিবার (৪ মে) সকাল ৭টা Read more

ভৈরবে মাদরাসা ছাত্রী ও বাবাকে অপহরণচেষ্টা; ভুয়া সাংবাদিকসহ আটক ২
ভৈরবে মাদরাসা ছাত্রী ও বাবাকে অপহরণচেষ্টা; ভুয়া সাংবাদিকসহ আটক ২

কিশোরগঞ্জের ভৈরবে এক মাদরাসা ছাত্রী (১৬) ও তাঁর বাবাকে জোরপূর্বক অপহরণের চেষ্টার সময় ভুয়া সাংবাদিক পরিচয়ধারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার Read more

ভূমিকম্পে কাঁপল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
ভূমিকম্পে কাঁপল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ

ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোপসাগরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূকম্পের উৎপত্তিস্থল। Read more

চোর, চোর বলে চিৎকার করে একজনকে কুপিয়ে হত্যা
চোর, চোর বলে চিৎকার করে একজনকে কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগরে মাছ চুরির চেষ্টার অভিযোগে নসিব তালুকদার (৫০) একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন