কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ব্যস্ত পথ। দুপুরের রোদে পেট্রোল পাম্পে স্বাভাবিক ভিড়। এর মাঝেই হঠাৎ উত্তেজনা। অতিরিক্ত জ্বালানি তেল না পেয়ে এক ইটভাটা মালিক গাড়ি থেকে শটগান বের করে কর্মচারীদের দিকে তেড়ে যান। কয়েক মিনিটের সেই উত্তেজনায় থমকে যায় পুরো পাম্প এলাকা, ছড়িয়ে পড়ে আতঙ্ক।মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রামু উপজেলার মরিচ্যা বিজিবি ক্যাম্পসংলগ্ন এশিয়া পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।পাম্প সূত্র জানায়, স্থানীয় ‘বিকে আজম ব্রিক ফিল্ড’-এর মালিক বি কে আজম নির্ধারিত বরাদ্দের বাইরে অতিরিক্ত জ্বালানি তেল দাবি করেন। কিন্তু উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তখনও রেশনিং পদ্ধতির বাইরে তেল সরবরাহ করা হচ্ছিল না। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে শটগান বের করেন এবং পাম্পকর্মীদের দিকে এগিয়ে যান।পাম্পটির ম্যানেজার নুরুল হক নুরু বলেন, আমরা নিয়মের বাইরে তেল দিতে পারি না জানালে তিনি রেগে যান। একপর্যায়ে অস্ত্র বের করে ভয় দেখানোর চেষ্টা করেন। তখন কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঘটনার সময় আশপাশের লোকজন দ্রুত জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে পাম্প এলাকায় কিছু সময়ের জন্য থমথমে অবস্থা বিরাজ করে।অভিযোগের বিষয়ে ইটভাটা মালিক বি কে আজম বলেন, ইটখোলার কাজের জন্য তেল দরকার ছিল। না পেয়ে রাগের মাথায় অস্ত্র দেখিয়েছি। গুলি করার কোনো ইচ্ছা ছিল না।এদিকে, ঘটনাটিকে বিচ্ছিন্ন বলে মনে করছেন প্রশাসন। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরী বলেন, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরেই ঘটনাটি ঘটেছে। রেশনিং পদ্ধতি প্রত্যাহারের সিদ্ধান্ত হলেও তা মাঠপর্যায়ে পৌঁছাতে দেরি হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে।স্থানীয়দের ভাষ্য, জ্বালানি সরবরাহে নীতিগত অস্পষ্টতা থাকলে এ ধরনের উত্তেজনা আরও বাড়তে পারে। তাই দ্রুত স্পষ্ট নির্দেশনা পৌঁছানো এবং মাঠপর্যায়ে সমন্বয় জোরদারের দাবি জানিয়েছেন তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ফুল ছেঁড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০।মঙ্গলবার (২৫ জুন) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই Read more

লক্ষ্মীপুরে পিডিবির দুই প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ
লক্ষ্মীপুরে পিডিবির দুই প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন এবং উপ-সহকারী প্রকৌশলী মোকতাদিরের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দুর্নীতি ও গ্রাহক Read more

আ.লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার দেশের বেশ Read more

ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশে একদিনের শোক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে Read more

ভয়াবহ ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে ক্যারিবীয় অঞ্চলে নিহত ৭
ভয়াবহ ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে ক্যারিবীয় অঞ্চলে নিহত ৭

ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা জ্যামাইকায় আঘাত হেনেছে। ১৭৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্যাটাগরি-৫ মাত্রার এই ভয়াবহ ঝড়টি মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে Read more

বন্ধুত্বের টানে সাত সমুদ্র পেরিয়ে নাটোরে মার্কিন বন্ধু!
বন্ধুত্বের টানে সাত সমুদ্র পেরিয়ে নাটোরে মার্কিন বন্ধু!

বন্ধুত্বের টানে সাত সমুদ্র পেরিয়ে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী তেরি পারসন। তাঁর গন্তব্য— নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন