পদ্মা নদীর চরজুড়ে আতঙ্কের অন্য নাম ‘কাঁকন বাহিনী’। রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার বিস্তীর্ণ চরে প্রায় এক যুগ ধরে আধিপত্য বিস্তার করে রেখেছে এই সশস্ত্র চক্র। দখল, চাঁদাবাজি, বালুমহাল নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী হামলায় অতিষ্ঠ হয়ে উঠেছে অন্তত চারটি জেলার পাঁচ উপজেলার মানুষ।গত সোমবার রাজশাহীর বাঘা এবং নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঁকন বাহিনীর সদস্যদের গুলিতে দুই ব্যক্তি নিহত ও কয়েকজন গুলিবিদ্ধ হন। পরদিন পদ্মা নদীতে ভাসমান অবস্থায় আরও একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি কাঁকন বাহিনীর সদস্য ছিলেন।স্থানীয় সূত্র জানায়, বাহিনীর প্রধান মো. রোকনুজ্জামান কাঁকন। বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়চা গ্রামের বাসিন্দা। পেশায় প্রকৌশলী হলেও ২০০৭ সালে সৌদি আরব থেকে দেশে ফিরে স্থানীয় রাজনীতির আশ্রয়ে তিনি বালুমহাল ব্যবসায় যুক্ত হন।ধীরে ধীরে বালুমহাল নিয়ন্ত্রণের লড়াই থেকেই গড়ে তোলেন নিজের সশস্ত্র বাহিনী। বর্তমানে তার দলে শতাধিক সদস্য রয়েছে, যাদের মধ্যে প্রায় ১০ জন সর্বক্ষণ সশস্ত্র অবস্থায় তাঁর পাহারায় থাকে।কাঁকন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে পদ্মার দুর্গম চরের একাধিক বালুমহাল। বালু ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়, নদীপথে নৌযান আটকে রাখা এবং মাঝপদ্মায় বালু উত্তোলনে বাধা দেওয়া তাঁদের দৈনন্দিন কাজ। চাঁদা না দিলে হামলা ও গুলিবর্ষণ হয় নিয়মিত। স্থানীয় বালু ব্যবসায়ীরা বলেন, “চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেয়, মাঝনদীতে নৌকা আটকে রাখে।”চরাঞ্চলের সাধারণ মানুষ জানায়, বছরের পর বছর তারা ভয়ে দিন কাটাচ্ছেন। কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। পদ্মার চরের কৃষক, জেলে ও বালু শ্রমিকদের মুখে একটাই কথা— “কাঁকন বাহিনী মানেই ভয়।”সাম্প্রতিক বছরগুলোতে র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশ একাধিক অভিযান চালিয়ে কাঁকন বাহিনীর কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে। গত জুলাইয়ে সেনাবাহিনীর অভিযানে তিনটি বিদেশি অস্ত্র, গুলি, নগদ টাকা ও চাঁদার তালিকা উদ্ধার হয়। তবে কাঁকন নিজে এখনো অধরা।রাজশাহীর বাঘা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, “পদ্মার চরে একাধিক সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। সাম্প্রতিক সংঘর্ষেও তদন্ত চলছে।”কুষ্টিয়া জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, কাঁকনের নামে একাধিক মামলা রয়েছে। তবে অভিযোগকারীরা ভয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না। রাজশাহী ও খুলনা রেঞ্জ পুলিশের যৌথসভায় সম্প্রতি এই বাহিনীর কার্যক্রম রোধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।নাটোরের এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) খন্দকার মো. শামীম হোসেন বলেন, সংশ্লিষ্ট জেলার এসপিরা এ বিষয়ে কাজ করছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয়’
‘আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয়’

রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড এলাকার প্রতিটি ক্লিনিক আগামী ৭ দিনের মধ্যে পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার Read more

প্রকাশ্যে অস্ত্র মিছিল, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেপ্তার
প্রকাশ্যে অস্ত্র মিছিল, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোহেল চৌধুরী আহাদ (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৩ জুলাই) সকাল ১১ টার Read more

খালেদা জিয়ার জন্মভিটে আজও সংরক্ষিত রয়েছে জলপাইগুড়িতে
খালেদা জিয়ার জন্মভিটে আজও সংরক্ষিত রয়েছে জলপাইগুড়িতে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মভিটে আজও সংরক্ষিত রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার নয়াবস্তি এলাকায়। মূলত এই এলাকার ওই Read more

যে রেকর্ডে মাশরাফিকে পেছনে ফেললেন তাইজুল
যে রেকর্ডে মাশরাফিকে পেছনে ফেললেন তাইজুল

গল টেস্টে ব্যাটে-বলে উত্তেজনার পর শেষ পর্যন্ত ড্র হলেও বাংলাদেশি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম গড়েছেন এক নতুন রেকর্ড। পুরো ম্যাচে Read more

বাংলাদেশে মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায় জামায়াত: শফিকুর রহমান
বাংলাদেশে মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায় জামায়াত: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই বাংলাদেশ একটা দুর্নীতি মুক্ত মানবিক সমাজ হোক, যেখানে কোন বৈষম্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন