কক্সবাজারের রামু ও চকরিয়ায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একদিনে চারটি শিশুর এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দুই উপজেলার একাধিক গ্রামে।বুধবার (৯ এপ্রিল) বিকেলে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়াপাড়ার সোনাইছড়ি খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। নিহতরা হলো—স্থানীয় বাসিন্দা কামাল হোসেনের ছেলে আব্দুল্লাহ হাবিব (৭) এবং রমজান আলীর ছেলে ইয়াছিন (৬)। তারা চাচাতো ভাই।জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্স জানান, “পরিবারের অজান্তে দুই শিশু খালের পাশে খেলছিল। একপর্যায়ে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।”এর আগে সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদ্রাসা পয়েন্টে গোসল করতে গিয়ে প্রাণ হারায় আরও দুই শিশু—মো. মাসুম (৫) ও আসমা (৬)।মাসুম কাকারা ইউনিয়নের বাসিন্দা মো. রাশেদের ছেলে এবং আসমা প্রবাসী ছাবের আহমদের কন্যা ও মাসুমের ফুফাতো বোন। তারা পরিবারের সদস্যদের সঙ্গে নদীতে গোসল করতে নেমেছিল। কিন্তু একপর্যায়ে স্রোতের টানে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের নিথর দেহ ভেসে ওঠে। স্থানীয়রা উদ্ধার করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।এক দিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে চার শিশুর মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কোথাও কান্নায় ভেঙে পড়েছে বাবা-মা, কোথাও নিস্তব্ধতা। নিরাপত্তাহীন খাল-নদীর পাড়ে প্রায়ই ঘটে যাচ্ছে এমন মর্মান্তিক দুর্ঘটনা।স্থানীয়রা বলছেন—শিশুদের প্রতি যত্নবান হওয়া, নদী-খালের আশেপাশে নজরদারি বাড়ানো এবং সচেতনতা ছাড়া এসব দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল
জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এখনো আইসিইউতে রয়েছেন। তবে তার জ্ঞান ফিরেছে। তিনি ঢাকা মেডিকেল Read more

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান ও তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তারা Read more

ইরানের সঙ্গে পরমাণু চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে পরমাণু চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে ওয়াশিংটন ও তেহরান খুব কাছাকাছি পৌঁছে গেছে। এছাড়া তেহরান Read more

কুড়িগ্রামে ৩০ প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ ‎ ‎
কুড়িগ্রামে ৩০ প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ ‎ ‎

কুড়িগ্রাম জেলার চারটি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মোট ৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ২৬ জন প্রার্থীর Read more

জামালপুরে পিপি’র অপসারণ দাবিতে অফিসে তালা
জামালপুরে পিপি’র অপসারণ দাবিতে অফিসে তালা

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতিবাজ, অযোগ্য, সরকারি আইন কর্মকর্তাগণ কর্তৃক অনাস্থা আনয়নকারী জামালপুর জেলা জজ আদালতের পিপি এডভোকেট মো. আনিসুজ্জামান গামার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন