ইট পাথরের জঞ্জাল ছেড়ে বিশুদ্ধতার ছোঁয়া পেতে ও মনোলোভা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রকৃতি প্রেমীদের কাছে বেশ আকর্ষণীয়  একটি স্হান ডিম পাহাড় সড়ক। সমুদ্র পৃষ্ঠ থেকে ২ হাজার ৫ শ ফুট উচ্চতায় বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলার মাঝামাঝি অবস্থিত ডিম পাহাড় বর্তমানে দেশের অন্যতম রোমাঞ্চকর ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিতি পাচ্ছে। বিশেষ করে শীতের মৌসুমে এই পাহাড়ি এলাকার সৌন্দর্য ও রোমাঞ্চ ভ্রমণপিপাসুদের নতুন করে মুগ্ধ করে ভ্রমণ পিপাসুদের  দের। পাহাড়, মেঘ, আঁকাবাঁকা উঁচু সড়ক আর নীল আকাশ—সব মিলিয়ে ডিম পাহাড় যেন প্রকৃতি ও দুঃসাহসপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে।সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২হাজার ৬শত ফুট উচ্চতায় অবস্থিত ডিম পাহাড় এলাকায় নির্মিত হয়েছে উঁচু সড়কপথ। পাহাড়ের গায়ে আঁকাবাঁকা এই সড়ক পথটি শুধু যোগাযোগের মাধ্যমই নয়, বরং এটি পর্যটন আকর্ষণ। শীতকালে আকাশ পরিষ্কার থাকায় দুপাশে   পাহাড়ের সারি, গভীর খাদ আর সবুজ বনভূমি স্পষ্টভাবে চোখে পড়ে, যা পর্যটকদের বাড়তি আনন্দ দেয়।বর্ষা মৌসুমে ডিম পাহাড়ের রূপ আরও ভিন্ন মাত্রা পেলেও শীত মৌসুমে এখানে আসে স্বচ্ছতা ও প্রশান্তি। ভোর কিংবা বিকেলের সময় হালকা কুয়াশা পাহাড়ের চূড়ায় ভেসে বেড়ায়। অনেক সময় মনে হয় পাহাড় ছুঁয়ে আছে আকাশের সঙ্গে। চারপাশ ঢেকে যায় ঘন সাদা মেঘে, কখনো রাস্তার উপর দিয়ে বয়ে যায় মেঘের স্তর। এদিকে ঘুরতে আসা পর্যটকরা জানান, ডিম পাহাড়ে দাঁড়িয়ে চারপাশে তাকালেই মনের ভেতর এক ধরনের মুক্তির অনুভূতি কাজ করে, যা শহুরে জীবনের ক্লান্তি ভুলিয়ে দেয়। এখানে যেন হাত বাড়ালে ই আকাশ ছুঁয়ে  দেখার তৃপ্তি আসে। এই সড়কটি বিশেষভাবে বাইকপ্রেমীদের কাছে অন্তত্যভাবে জনপ্রিয় হয়ে ওঠে। রোমাঞ্চকর রাইডের অভিজ্ঞতা নিতে দেশের বিভিন্ন জেলা থেকে বাইক চালকরা এখানে আসেন। খাড়া ঢাল, সরু রাস্তা, তীব্র বাঁক এবং পাশে গভীর পাহাড়ি খাদ—সব মিলিয়ে ডিম পাহাড়ের সড়কটি দেশের অন্যতম চ্যালেঞ্জিং ও রোমাঞ্চকর বাইকিং রুট হিসেবে পরিচিতি পেয়েছে।প্রকৃতি ও অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাইকপ্রেমীরা এখানে ছুটে আসছেন। তবে রোমাঞ্চের পাশাপাশি ঝুঁকির বিষয়টিও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বর্ষা বা কুয়াশাচ্ছন্ন সময়ে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে এবং দৃশ্যমানতা কমে যায়। শীতের সময়ও ভোরে ঘন কুয়াশায় দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে।অন্যদিকে স্থানীয়রা জানান, ক্রাউ মক্যাহ্ ডং অর্থাৎ ডিম পাহাড়। এখানে দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে চলাচল, হেলমেট ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা জরুরি। পাশাপাশি অভিজ্ঞ চালক ছাড়া এই পথে যাত্রা ঝুঁকিপূর্ণ হতে পারে। চলতি বছরের এই রোমাঞ্চকর সড়কে অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় খাদে পড়ে বেশ কয়েকজন বাইকারের মৃত্যু হয়।প্রাকৃতিক সৌন্দর্য, দেশের সবচেয়ে উঁচু সড়কপথ আর মেঘে ঢাকা পাহাড়— সব মিলিয়ে ডিম পাহাড় এখন আলীকদম ও থানচি’র পর্যটন সম্ভাবনাকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। সঠিক পরিকল্পনা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে, এই ডিম পাহাড়ই হতে পারে দেশের অনন্য পর্যটন গন্তব্য।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিটফোর্ডের হত্যাকাণ্ড ঘিরে কিছু দল ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী
মিটফোর্ডের হত্যাকাণ্ড ঘিরে কিছু দল ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় কোনো কোনো দল ফায়দা লোটার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির Read more

কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী বহিষ্কার, দায়িত্বচ্যুত শিক্ষক
কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী বহিষ্কার, দায়িত্বচ্যুত শিক্ষক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী পাইলট  উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১০ Read more

ঝিনাইদহে মারপিটের শিকার যশোরের ৩ পুলিশ
ঝিনাইদহে মারপিটের শিকার যশোরের ৩ পুলিশ

যশোর কোতয়ালি থানার তিন পুলিশ সদস্য ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধারে গিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে মারধরের শিকার হয়েছেন। সোমবার (৫ মে)  কালীগঞ্জ Read more

নারায়ণগঞ্জে জাল স্ট্যাম্প তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২
নারায়ণগঞ্জে জাল স্ট্যাম্প তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নকল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করেছে Read more

জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল নামে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল Read more

বরিশালে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার
বরিশালে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন