আবহাওয়া অনুকূলে থাকায় এবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাটের বাম্পার ফলন হয়েছে, দাম নিয়ে খুশি কৃষকেরা। পুরাতন ব্রহ্মপূত্র নদ ও যমুনা নদীর পলল ভূমিতে অবস্থানের সুবাদে এই উপজেলায় বরাবরই পাট চাষের জন্য বিখ্যাত। ন্যায্য দাম পেলে সেই ধারাবাহিকতা রক্ষা করা যাবে বলে মনে করে সংশ্লিষ্টরা।আবহাওয়া অনুকূলে থাকায় এবার দেওয়ানগঞ্জ উপজেলায় ৩ হাজার ২শ ৪৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাটের আবাদ হয়েছে। তবে, দাম প্রতি মন মাত্র সাড়ে তিন হাজার থেকে ৪ হাজার টাকা হওয়ায় লোকসান হবে না বলে মনে করছেন কৃষকেরা। তবে দাম কমলে লোকসানের শঙ্কা করছেন কৃষক। সার ও শ্রমিকের বেতন বাড়তি থাকায় এবার উৎপাদন খরচ হয়েছে বেশি। একজন শ্রমিককে পারিশ্রমিক দিতে হচ্ছে ৬শ থেকে ৭শ টাকা। বিঘাপ্রতি ৬ থেকে ৭ মণ পাট উৎপাদন হয়।বাহাদুরাবাদ ইউনিয়নের কৃষক আলম জানান, এবার সার, বীজ ও পাট চাষে অনুকূল পরিবেশ থাকায় পাটের বাম্পার ফলন হয়েছে। যে দাম বাজারে রয়েছে, তাতে লোকসান হবে না; তবে দাম কমলে লোকসান হবে।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন মিয়া জানান, চলতি বছরে আবহাওয়া পাট চাষের অনুকূল রয়েছে, প্রাকৃতিক দুর্যোগ নেই, রোগবালাইও কম। পাট চাষে কৃষকদের পরামর্শ দিয়ে আসছি। আশা করছি, এ বছরে পাট চাষিরা লাভবান হবে। গতবারের তুলনায় এবছর পাটের আবাদ একটু বেশি হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্রগ্রাম ওয়াসার গোলকধাঁধা, ২ ঘন্টা আগে নিয়োগ ২ ঘন্টা পর বাতিল!
চট্রগ্রাম ওয়াসার গোলকধাঁধা, ২ ঘন্টা আগে নিয়োগ ২ ঘন্টা পর বাতিল!

চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (চট্টগ্রাম ওয়াসা)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগকে ঘিরে মঙ্গলবার গভীর রাতে সংঘটিত ঘটনাপ্রবাহ বাংলাদেশের Read more

পাকিস্তানে ফের হামলা চালিয়েছে ভারত
পাকিস্তানে ফের হামলা চালিয়েছে ভারত

আজাদ কাশ্মির ও পাকিস্তানের অন্যান্য জায়গায় হামলা চালানোর একদিন পর পাকিস্তানে আবারও হামলা চালিয়েছে ভারত। পাক সংবাদমাধ্যম জিও নিউজ বৃহস্পতিবার Read more

বিশ্ব বাঘ দিবস আজ
বিশ্ব বাঘ দিবস আজ

বিশ্ব বাঘ দিবস আজ। বন অধিদফতরের আয়োজনে আজ (মঙ্গলবার) ‘বাঘের সংখ্যা বৃদ্ধি সুন্দরবনের সমৃদ্ধি’ স্লোগানে পালিত হবে এই দিবসটি।বাঘের প্রাকৃতিক Read more

বরিশাল নগরীতে পানি জলাবদ্ধতা
বরিশাল নগরীতে পানি জলাবদ্ধতা

মৌসুমী বায়ুর কারণে গত ৩ দিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে বরিশালে। তবে বরিশালে গত ২৪ ঘণ্টায় ১৭৮ দশমিক ৫ মিলিমিটার Read more

বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, প্রতিপক্ষ যারা
বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, প্রতিপক্ষ যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির রূপরেখা চূড়ান্ত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চে ভারত ও শ্রীলঙ্কায় Read more

নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মামাতো-ফুফাতো বোনের মৃত্যু
নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মামাতো-ফুফাতো বোনের মৃত্যু

​কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন