সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে আরও ১ হাজার ৫৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৫ জন। অন্যান্য ঘটনায় ৫৮৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (০৪ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ ও ১টি দেশীয় তৈরি হাসুয়া। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তর।এদিকে আজ সোমবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে। আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে।এগুলো উদ্ধার করতে হবে। তাই নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিয়েতনামে টাইফুন কাজিকির তাণ্ডবে নিহত ৩
ভিয়েতনামে টাইফুন কাজিকির তাণ্ডবে নিহত ৩

ভিয়েতনামে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে টাইফুন কাজিকি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড়টির আঘাতে ৩ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন Read more

খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার
খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের ডামুড্যায় ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট খোকন চন্দ্র দাসকে (৫০) ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার ঘটনায় Read more

জাতিসংঘের বেশিরভাগ রিপোর্টই কেউ পড়ে না: মহাসচিব
জাতিসংঘের বেশিরভাগ রিপোর্টই কেউ পড়ে না: মহাসচিব

জাতিসংঘ বছরে ১ হাজারের বেশি রিপোর্ট প্রকাশ করে। কিন্তু এর বেশিরভাগই খুব একটা পড়া হয় না। সংস্থাটির কর্মপদ্ধতি ও ব্যয় Read more

দেশে চাকরির বন্যা বয়ে যাবে: প্রেস সচিব
দেশে চাকরির বন্যা বয়ে যাবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ড. ইউনূস বারবার বলেছেন যে, বাংলাদেশে প্রচুর চাকরি তৈরি করতে হলে আমাদের জন্য Read more

আমতলীতে ঈদের ব্যস্ততায় জমজমাট কামারপল্লী
আমতলীতে ঈদের ব্যস্ততায় জমজমাট কামারপল্লী

ঈদুল আজহার আর মাত্র ক’দিন বাকি। কোরবানির প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন বরগুনার আমতলীর কামাররা। সকাল থেকে গভীর রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন