ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ১৫ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার পর থেকে ফেরিগুলো চলাচল শুরু হয়েছে ।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, রাত থেকে নদী এলাকায় তীব্র কুয়াশা পড়ায় নৌপথে দৃশ্যমানতা মারাত্মক ভাবে কমে যায়। এতে নৌ-দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ দুই দফায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে।এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, ‘ঘন কুয়াশার কারণে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে আজ সকাল পর্যন্ত ১৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।’তিনি আরও বলেন, ‘কুয়াশার ঘনত্ব কমে আসায় শনিবার সকাল ৯টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে। বর্তমানে নৌরুটে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টি ও সরবরাহ সংকটে কাঁচামরিচের বাজারে আগুন
বৃষ্টি ও সরবরাহ সংকটে কাঁচামরিচের বাজারে আগুন

চট্টগ্রাম নগরীর বাজারে আবারও বেড়েছে কাঁচামরিচের দাম। মাত্র দুদিনের ব্যবধানে কেজিপ্রতি ১০০ টাকা বৃদ্ধি পেয়ে রোববার কাঁচামরিচ বিক্রি হয়েছে ৩০০ Read more

প্রেসিডেন্টের পর এবার পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী
প্রেসিডেন্টের পর এবার পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী চোই সাং-মক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ মে) তিনি পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয় বলে Read more

হাতিয়ায় পুকুরে বিশাল কুমির, আতঙ্কে এলাকাবাসী
হাতিয়ায় পুকুরে বিশাল কুমির, আতঙ্কে এলাকাবাসী

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বসতবাড়ির একটি পুকুরে দেখা মিলেছে বিশাল আকৃতির একটি কুমিরের। এমন তথ্য ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতঙ্ক Read more

লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা
লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। Read more

শসা চাষে লোকসান, হতাশায় সিংগাইরের কৃষক
শসা চাষে লোকসান, হতাশায় সিংগাইরের কৃষক

মানিকগঞ্জের সিংগাইরে শসা চাষীরা লোকসানের মুখে পড়েছেন। খরচ তুলতে না পেরে তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। নিম্নমানের বীজ ও কম Read more

বাবার কবরের পাশে একান্তে দাঁড়ালেন তারেক রহমান
বাবার কবরের পাশে একান্তে দাঁড়ালেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রথমবার বাবার কবরের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন