লক্ষ্মীপুরে পুকুর থেকে রাহাত হোসেন (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৮ আগস্ট) বিকালে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের কাঞ্চনি বাজারের মনু মিয়া আমিন বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।মৃত রাহাত হোসেনের বাড়ি রায়পুর উপজেলার খাসের হাট এলাকায়। সে ওই এলাকার মোঃ ইব্রাহিম ও মৃত কুলসুম বেগম দম্পতির ছেলে। ছোটবেলায় তার মা মারা যাওয়ায় চর রুহিতায় নানার বাড়িতে থেকে বড় হয়েছে। তার নানা সৈয়দ উজ্জামান ও নানী আলেয়া বেগম চর রুহিতা মজিব কন্টাক্টর বাড়ির বাসিন্দা।নিহত রাহাত হোসেনের মামি রিক্তা আক্তার রিপা বলেন, ‘রাহাত ইলেকট্রিক কাজ করতো। সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দুপুর ১২:৫১ মিনিটে বাজারের দোকানদার সাদ্দাম হোসেন আমাকে মোবাইলে খবর দেয় রাহাত মারা গেছে। খবর শুনে আমরা আমাদের পার্শ্ববর্তী মনু মিয়া আমিন বাড়ির আল ইমরান এর নির্মাণাধীন ভবনের পার্শ্ববর্তী পুকুরে তার লাশ পড়ে থাকতে দেখি। পরে পুলিশ ও স্থানীয়রা পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। আমরা তদন্তের মাধ্যমে তার মৃত্যুর সঠিক কারণ উন্মোচনের দাবি করছি।’লক্ষ্মীপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) এনামুল হক যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছি। মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হলে বলতে পারবো সে কিভাবে মারা গেছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত থামানো হয়েছে: আফগান মন্ত্রী
পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত থামানো হয়েছে: আফগান মন্ত্রী

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আপাতত পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত থামানো হয়েছে। Read more

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় সেনা পাঠানোর কথা নিশ্চিত করলো উত্তর কোরিয়া
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় সেনা পাঠানোর কথা নিশ্চিত করলো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ‘ইউক্রেনীয় বাহিনীকে ‘নিশ্চিহ্ন’ করতে মস্কোর সঙ্গে সামরিক চুক্তির অধীনে রাশিয়াকে সাহায্য করার জন্য Read more

শিমুলিয়া ঘাটে আবারও চালু হচ্ছে ফেরি চলাচল
শিমুলিয়া ঘাটে আবারও চালু হচ্ছে ফেরি চলাচল

ঐতিহ্য ধরে রাখতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আবারও ফেরি চলাচল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পদ্মা নদী রক্ষায় ড্রেজিংয়ের Read more

টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর)

আজ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এছাড়া ফিফা উইন্ডো শেষ করে আজ মাঠে ফিরছে ইউরোপীয়ান ক্লাব Read more

যশোরে রিয়াল প্রতারক চক্রের সদস্য বিপুল কারাগারে
যশোরে রিয়াল প্রতারক চক্রের সদস্য বিপুল কারাগারে

যশোরে সৌদি রিয়াল প্রতারক চক্রের সদস্য বিপুল পেয়াদাকে (৩৭) আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ডিবি পুলিশ Read more

অপ্রয়োজনীয় টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান আসিফ নজরুলের
অপ্রয়োজনীয় টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান আসিফ নজরুলের

চিকিৎসার নামে অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগীদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। একইসঙ্গে চিকিৎসকদের উদ্দেশে তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন